চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ বছর কাজ করলেও মনে করি আমি এখনও নতুন: সাইমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 08, মে 2023
in বিনোদন
A A
সাইমন প্রকৃতির মাঝে হাসিমুখে, সবুজ পাহাড়ের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পাওয়া আটটি সিনেমা নিয়েই বেশ আলোচনা হয়েছে। চিত্রনায়ক সাইমন মনে করেন, এই আলোচনা গোটা চলচ্চিত্রের জন্য ইতিবাচক। আর এতো আলোচনা হচ্ছে প্রচারণার কারণে। ‘পোড়ামন’ খ্যাত এই নায়কের কথা, সবগুলো সিনেমার কথা দর্শক জানে এর অন্যতম বড় কারণ প্রচারণা।

সিনেমার জন্য প্রচারণার স্টাইল এই ঈদে কাজে লেগেছে বলে মনে করেন সাইমন সাদিক। তিনি বলেন, অল্প হওয়ার পরেও সিনেমাগুলো নিয়ে কথা হচ্ছে। এগুলোর মধ্যে কনটেন্ট হিসেবে যেটা যেটা ভালো সেগুলো দর্শক বেশি দেখছে। যেমন ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘জ্বীন’র কথা বেশি শুনছি।

সিনেমা ভালো যাচ্ছে এতে ইন্ডাস্ট্রি লাভবান হচ্ছে। সাইমন বলেন, প্রযোজকরা লগ্নী করতে অনুপ্রাণিত হচ্ছে। এতে করে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। মানুষ হলে গিয়ে ছবি দেখছেন এতে এটা আমিও এনজয় করছি। কারণ মানুষ হলমুখী হচ্ছেন বিধায় আমাদের প্রযোজক টাকা রিটার্ন পাচ্ছেন।

প্রযোজক পরিচালকদের উদ্দেশ্যে সাইমন বলেন, আগামীতে আপনারা যারা ভালো সিনেমা নিয়ে আসছেন তারা প্রচারণাটা ঠিক ভাবে করবেন। তাহলে ভালো কাজগুলো মুখ থুবড়ে পড়বে না। দরকার হলে প্রচারণার বিভিন্ন কৌশল অবলম্বন করা উচিত। কারণ দিনশেষে প্রচারণাই সবচেয়ে বড় প্রসার।

চ্যানেল আইয়ের অফিসে আলাপকালে সাইমনের সঙ্গে কথা হচ্ছিল মাল্টিকাস্ট সিনেমা নিয়ে। ইন্ডাস্ট্রির বড়বড় তারকারা যদি মাল্টিকাস্টে ছবি করেন তাহলে বিষয়টি কেমন হতে পারে? সেই প্রসঙ্গ আসতেই হেসে দিয়ে সাইমন বলেন, অনেক তারকা আর্টিস্ট একসঙ্গে কাজ করলে তো ভালো হয়। যেমন আমার যদি একজন দর্শক থাকে তাহলে শাকিব ভাইয়ের দশজন দর্শক আছে। মাল্টিকাস্টে ছবি করলে সবার দর্শক একসঙ্গে হলমুখী হবে। এটা ভালো।

“মাল্টিকাস্টে আমাদের ইন্ডাস্ট্রিতে জিঞ্জিরসহ অনেক বড় বড় সিনেমার জোয়ার ছিল। কদিন আগে এই প্রসঙ্গটা আমাকে একজন বলছিলেন। আমি বলেছি একশো পারসেন্টের মধ্যে শাকিব খান যদি ষাট পারসেন্ট থাকেন এবং আমি চল্লিশ পারসেন্ট পাই তাহলে সেই কাজটি আমি অবশ্যই করবো। কারণ, একটি সিকোয়েন্স পেলে অনেকসময় অভিনয় দক্ষতা বোঝানো যায়। দশ বছর কাজ করলেও আমি মনে করি এখনও নতুন।”

সাইমন বলেন,‘আমি ভালো কাজ করতে পারলে অবশ্যই করবো। মৃত্যুর পরে যেন দর্শক বলতে পারে সাইমন ভালো করতো বা ভালো কাজের চেষ্টা করবো।’

Tags: অভিনয়ঈদের ছবিদর্শকলিড বিনোদনলিডারশাকিব খানসাইমনসিনেমা
Previous Post

কিংবদন্তী সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণ

Next Post

গভীর জঙ্গলে ওয়াইন ও মিষ্টি খেয়ে ৫ দিন!

Next Post
অরণ্যজঙ্গলে শিশু খুঁজে পাওয়া, যা বাংলাদেশের জাতীয় সংবাদে গুরুত্ব পেয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর জঙ্গলে ওয়াইন ও মিষ্টি খেয়ে ৫ দিন!

বান্দরবানের পাহাড়ি এলাকা সবুজ বনভূমি ও ছোট গ্রামসমূহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের রোয়াংছড়িতে ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT