চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই লেভেলে এসে কিছু বলার থাকে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 16, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, মাঠে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: সিলেট স্ট্রাইকার্সের পেসার রুবেল হোসেনের স্টাম্প তাক করা বল ব্যাটে লাগাতে পারলেন না সৌম্য সরকার। প্রথম বলেই এলবিডব্লিউ। ১৬, ৬, ৪-এর পর গোল্ডেন ডাক। ঢাকা ডমিনেটরস পাওয়ার প্লে’তে আরও দুই উইকেট হারিয়ে বিপাকেই পড়ে। টেনেটুনে পাওয়া ১২৮ রানের পুঁজি যথেষ্ট ছিল না বিপিএলে উড়তে থাকে সিলেটকে থামাতে।

শুরুর ব্যাটারদের ব্যর্থতা ডোবাচ্ছে ঢাকাকে। তবে দলটির অধিনায়ক নাসির হোসেন রান করছেন ধারাবাহিকভাবে। লোয়ার মিডলঅর্ডারে নেমে চার ম্যাচেই করেছেন ত্রিশোর্ধ্ব রান। আজকের ম্যাচে খেলেছেন ৩৯ রানের ইনিংস।

সৌম্য জাতীয় দলের বাইরে। নাসির অনেক আগে থেকেই। জাতীয় দলে ফেরার বড় মঞ্চ বিপিএল। অথচ এখানেও ধুঁকছেন বাঁহাতি ওপেনার সৌম্য।

ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে আসেন নাসির। দুঃসময়ে অধিনায়ক আছেন সৌম্যর পাশেই। তবে ফেরার রাস্তা সৌম্যর নিজেকেই বের করতে হবে, বলছেন নাসির।

‘সবসময়ই তো উৎসাহিত করি। দল থেকে সবাই সবাইকে সাপোর্ট করে। এই লেভেলে এসে কিছু বলার থাকে না, এত বছর খেলছেন আপনি আন্তর্জাতিক ক্রিকেটে, আসলে ও-ই(সৌম্য) ভালো জানে ওখান থেকে কীভাবে ফিরে আসা যাবে।’

‘ম্যাচের টার্নিং পয়েন্ট, আমাদের খুব অল্প সময়ে তিন উইকেট পড়ে গিয়েছিল, ওইটা একটা। আর মুশফিকের এলবিডব্লিউর সিদ্ধান্তটা আমাদের পক্ষে এলে ম্যাচের ফলটা অন্যরকম হতো।’

সিলেটের ইনিংসে ১২তম ওভারের শুরুতে আরাফাত সানির হাওয়ায় ভাসানো ডেলিভারি কিছুটা এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন মুশফিক। বল মিস করায় প্যাডে লাগলে আবেদন করেন সানি। আম্পায়ার সাড়া না দিলে টিভি আম্পায়ারের দ্বারস্থ হন। রিপ্লেতে দেখা যায় লেগ স্টাম্পে ছিল ইমপ্যাক্ট। বল স্টাম্প মিস করতো কি-না স্পষ্ট বোঝা না গেলে ব্যাটারের পক্ষেই থাকে সিদ্ধান্ত। যদিও বল শেষ পর্যন্ত স্টাম্প মিস করতো কি-না প্রযুক্তি না থাকায় তা বোঝার উপায় ছিল না। তবে বাঁহাতি বোলার হওয়ায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার।

এডিআরএস থেকে আসা সিদ্ধান্ত প্রসঙ্গে নাসির বললেন, ‘বড় স্ক্রিনে দেখে আমার মনে হয়েছিল আউট। কিন্তু আম্পায়ার সেটা নট আউট দিয়েছে, আমি জানি না সেটা কী নিয়মে নট আউট দিয়েছে। কিন্তু আমরা আম্পায়ারদের সম্মান করি, তাদের সিদ্ধান্ত আমরা মেনে নিবো।’

Tags: ঢাকা ডমিনেটর্সনাসিরবিপিএল-২০২৩বিসিবিলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্সসৌম্য
Previous Post

চলচ্চিত্র উৎসবে বাড়ছে দর্শক সমাগম, মঙ্গল সন্ধ্যায় ‘বিউটি সার্কাস’

Next Post

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা কামনা স্পিকারের

Next Post
বাংলাদেশের স্পিকার ও তুর্কি কূটনীতিকের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা কামনা স্পিকারের

চট্টগ্রাম ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনেটুনে ১৩৫ পর্যন্ত যেতে পারল চট্টগ্রাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT