চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার স্মৃতিচারণে যা বললেন বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 30, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিচারক ও আইনজীবীর ছবি, একজন মহিলা ও একজন পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার ভোরে মারা গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনেও। বাতিল হয়েছে মঙ্গলবারের দুই ম্যাচ, যা মাঠে গড়াবে বুধবার। বিকেলে খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বিকেলে খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আমিনুল ইসলাম বলেছেন, ‘১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন আমাদের কয়েকটা সংবর্ধনা দেয়া হয়েছিল। সেই সংবর্ধনার একটা অংশ হিসেবে তৎকালীন বিএনপি একটা সংবর্ধনা দিয়েছিল মিন্টু রোডে। আমি সহ-অধিনায়ক ছিলাম তখন।’

‘ডায়াসে উঠে বক্তৃতা দেয়ার এক পর্যায়ে একটা ভুল বক্তব্য দিয়েছিলাম, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী। বলার পর পুরো স্টেজ চুপ হয়ে ছিল৷ আমি সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করে বলেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী। আইসিসি ট্রফির যতগুলো অনুষ্ঠান ছিল, ওটাই আমার শেষ অনুষ্ঠান ছিল। ক্রিকেটে সার্কের যেসব ইভেন্ট হতো, সেখানে আমরা ভালো খেললে তিনি আমাদের অফিসে দাওয়াত দিতেন। জীবনের সবচেয়ে বড় যে পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার, সেটা আমার গলায় তিনি পরিয়ে দিয়েছিলেন। আমরা সকলেই তার বিদায়ে শোকাহত। আল্লাহ তার আত্মাকে শান্তি দিক, তাকে বেহেশত নসিব করুক। তার পরিবার-পরিজনকে এই শোকবহনের ক্ষমতা দেন৷’

‘ব্যক্তিগতভাবে দুবার কথা হয়েছে। একবার যখন মেডেল পেয়েছিলাম৷ তখন আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। আরেকবার, আইসিসি ট্রফির ওই সংবর্ধনার পর আমাদের ডিনারে নিয়ে যাওয়া হয়, সেখানে খেলাধুলা নিয়ে কথা হয়েছিল।’

ক্রিকেটে খালেদা জিয়ার সমর্থন নিয়ে আমিনুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট আজকে এখানে দাঁড়িয়ে থাকার কারণ সবসময় সব সরকারই সমর্থন করেছিল। সেই সময়টার (খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন) কথা বেশি মনে পড়ছে, ২০০৪ সালে বাংলাদেশ একটা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছিল৷ তখন বেশকিছু ভেন্যু তৈরি হয়েছিল। এর মধ্যে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামও একটা। আমি তখন খেলোয়াড় ছিলাম, যতটুকু জানতাম, খেলোয়াড় হিসেবে যতটুকু সুযোগ-সুবিধা পাওয়ার ছিল, তার সময়ে পেয়েছিলাম।’

নিয়মিত সূচিতে বুধবার কোন ম্যাচ না থাকায় এ দিন মঙ্গলবারের স্থগিত হওয়া ম্যাচ। খালেদা জিয়ার জানাজা পর বিকেল ৩টায় সিলেট টাইটানসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসে। আর রাত ৮টায় হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের ম্যাচ।

Tags: আমিনুল ইসলাম বুলবুলখালেদা জিয়াবিপিএল ২০২৫বিসিবিবেগম খালেদা জিয়ালিড স্পোর্টসসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
Previous Post

বেগম খালেদা জিয়ার সরকারের কৃষি উন্নয়ন

Next Post

খালেদা জিয়ার জানাজার সুবিধার্থে মেট্রোরেলের অতিরিক্ত সার্ভিস

Next Post
খালেদা জিয়ার জনাজার দিন অতিরিক্ত সার্ভিস দেবে মেট্রোরেল

খালেদা জিয়ার জানাজার সুবিধার্থে মেট্রোরেলের অতিরিক্ত সার্ভিস

আর্চারকে নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল, খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটে থাকা আর্চারকে নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT