চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেক্সা হার ঢাকার, সিলেটের প্রথম জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 অপরাহ্ন 10, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: বিপিএলের চলতি আসরে জয়ের দেখা না পাওয়া ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সের লড়াই জমেছিল। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। লিটন দাস ও মুনীম শাহরিয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে দুইশর কাছাকাছি রান করেছিল ঢাকা। তবে হারের বৃত্ত থেকে বের হওয়া হয়নি দলটির। চতুর্থ ম্যাচে এসে নিজেদের প্রথম জয় তুলে নিয়ে ঢাকাকে টানা ষষ্ঠ হারের স্বাদ দিয়েছে স্বাগতিক সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ঢাকা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৯৩ রান তোলে তারা। জবাবে ৮ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সিলেট।

টানা পাঁচ ম্যাচে হারা ঢাকার হয়ে ব্যাট হাতে এদিন আলো ছড়িয়েছেন লিটন দাস ও মুনীম শাহরিয়ার। ১০ চার ও এক ছক্কায় ৪৩ বলে ৭৩ রান করেন লিটন দাস। ৭ চার ও এক ছক্কায় ৪৭ বলে ৫২ রান করেন মুনীম। সাব্বির রহমান তিন ছক্কায় ১০ বলে ২৩ রান করেন। ৯ বলে ১৮ রান করেন থিসারা পেরেরা।

সিলেটের রাকিম কর্নওয়েল ৩ উইকেট নেন। তানজিম সাকিব ও রিচি টপলে একটি করে উইকেট নেন।

জবাবে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। ইনিংসের প্রথম বলে কর্নওয়েলের উইকেট হারায় দলটি। ১৯ রানে ফিরে যান জর্জ মুন্সে। এরপর জাকির হাসান হাল ধরেন। ৭ চার ও ২ ছক্কায় ২৫ বলে ফিফটি পূর্ণ করেন। যদিও এরমাঝে আরও দুই ব্যাটারকে হারায় সিলেট। অ্যারন জোন্স ১৪ রানে এবং নাহিদুল ১১ রানে ফিরে যান। দলীয় ১০৯ রানে জাকির ফিরে যান। ৭ চার আর তিন ছক্কায় ২৭ বলে ৫৮ রান করে।

জাকির ফেরার পর ঝড় তোলেন রনি তালুকদার। ১৯ বলে ৩০ রান করে ১৪.৪ ওভারে দলীয় ১৫৮ রানে ফিরে যান। পরের ওভারে জাকের আলি অনিকের উইকেট হারায় সিলেট। একটি চার ও ছক্কায় ১৭ বলে ২৪ রান করেন। পরে তানজিম সাকিবকে নিয়ে সিলেটকে জয়ের বন্দরে পৌঁছান আরিফুল হক। সিলেট অধিনায়ক ১৫ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। তানজিম সাকিব ৭ বলে ৮ রান করেন।

ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন ফারমানউল্লাহ ও শুভম রাঞ্জানে।

Tags: ঢাকাবিপিএল ২০২৫লিড স্পোর্টসসিলেট
Previous Post

জয় ভুলতে বসা ম্যানসিটির সামনে টানা তৃতীয় জয়ের সুযোগ

Next Post

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসর

Next Post
বাংলাদেশ ক্রিকেটার তামিম বিশ্বকাপ নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসর

খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির নেতাকর্মীদের আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইনাস টু'র আশা জীবনেও পূরণ হবে না: আমীর খসরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT