চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারী বর্ষণে তলিয়ে গেছে সিলেট

সাদিকুর রহমান সাকী by সাদিকুর রহমান সাকী
5:12 অপরাহ্ন 17, জুন 2024
in - টপ লিড নিউজ, জনপদ, সিলেট
A A
সিলেটে ভারী বর্ষণে জলাবদ্ধতা, ঘরবাড়ি পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে ভারী বর্ষণে তলিয়ে গেছে নগরীর অনেক এলাকা। রাস্তাঘাট ডুবে পানি ঢুকেছে অনেকেরই বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এ অবস্থায় ঈদগাহে মুসল্লির উপস্থিতি কম ছিল। বেশিরভাগ মুসল্লি পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত আদায় করেছেন।

সোমবার ১৭ জুন ভোররাত ৪টা থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়েছে। ভারী বর্ষণে সিলেট মহানগরের এয়ারপোর্ট রোড তলিয়ে গেছে।

পায়রা, বাগবাড়ি, যতরপুর, উপশহর, মেন্দিবাগ, হাউজিং এস্টেট, শামীমাবাদসহ নগরীর নদীতীরবর্তী অন্তত ১০টি ওয়ার্ডের অনেক সড়কে হাটুর উপরে পানি। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন জলাবদ্ধ এলাকাগুলোর মানুষজন। অনেকেই ঈদের জামাতে যেতে পারেননি।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৭৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে উজানের পাহাড়ি ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারীনদীর পানি ৩টি পয়েন্টে বিপৎসীমার উপরে বইছে।

সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলা সদর ও উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ২ লাখ মানুষ।

Tags: ভারী বর্ষণসিলেট
Previous Post

ঈদের দ্বিতীয় দিন সকালে রোশান-মাহির যে ছবি

Next Post

যে কারণে যুক্তরাষ্ট্রে সর্ষের তেলে রান্না নিষিদ্ধ

Next Post
সরষের তেল বোতল থেকে সরাসরি কাপে ঢালা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে যুক্তরাষ্ট্রে সর্ষের তেলে রান্না নিষিদ্ধ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের খুশি বাড়িয়ে দেয়া ম্যাচে যত রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT