চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রা শুরু করলো সিলেট আর্টস কলেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 11, জুন 2022
in বিনোদন
A A
সিলেট আর্টস কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ড. এ.কে. এম মোমেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রা করলো সিলেটের নতুন শিক্ষা প্রতিষ্ঠান সিলেট আর্টস কলেজ। শনিবার (১১ জুন) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কলেজের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।

নগরের কুমারপাড়ায় কলেজের অস্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী বলেন, আজ সিলেটের জন্য একটি ঐতিহাসিক দিন। আজ সিলেটে আর্টস কলেজ যাত্রা শুরু করতে যাচ্ছে। বাংলাদেশেই এমন কলেজ বিরল।

তিনি বলেন, সংস্কৃতির প্রতি সিলেটের মানুষের বিশেষ অনুরাগ রয়েছে। সিলেট শিল্প সংস্কৃতির অনেক উর্বর ভূমি। তাই এখানে আর্টস কলেজ দেশের অনন্য একটি শ্রেষ্ট কলেজে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি।

সিলেট আর্টস কলেজের যাত্রা উদ্বোধনে বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ এমন উদ্যোগের জন্য তিনি আর্টস কলেজের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এই কলেজকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তার আগে সিলেট আর্টস কলেজের প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্ঠা সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আবদুল মুহিত ও প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ প্রয়াত চিত্রশিল্পী অরবিদ দাশগুপ্ত স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

সিলেটের জেলা প্রশাসক ও কলেজের ট্রাস্টি বোর্ডের সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্বে এবং কলেজের ট্রাস্টি দেবাশীষ দেবুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ হ্যারল্ড রশীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সাবেক অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলাল, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ প্রমুখ।

সিলেট আর্টস কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া কলেজের ট্রাস্টি শামসুল বাসিত শেরো, সিলেট আর্ট ও অটিজম ফাউন্ডেশনের ট্রাস্টি আলম খান মুক্তি ও কলেজের উপাধ্যক্ষ ইসমাইল গনি হিমন অনুষ্ঠানে বক্তৃতা দেন।

এসময় কলেজটির উদ্যোক্তারা বলেন, শিল্প সংস্কৃতির সমৃদ্ধ অঞ্চল সিলেট। অথচ এতোদিন শিল্পকলার কোন মাধ্যমেই উচ্চতর শিক্ষার সুযোগ ছিলো না। এই কলেজ প্রতিষ্ঠার ফলে সে অভাব ঘুচবে।

Tags: কলানৃত্যপররাষ্ট্রমন্ত্রীসংগীতসিলেট
Previous Post

বক্স অফিসে ‘বিক্রম’ এর দাপট অব্যাহত

Next Post

পারাবত এক্সপ্রেসে আগুন

Next Post
পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পারাবত এক্সপ্রেসে আগুন

উদীচীর সাংস্কৃতিক কর্মীরা বিক্ষোভে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি, উদীচীর হুঁশিয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT