চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘুড্ডি’ নির্মাতা সালাহউদ্দীন জাকীকে বিদায় জানালো চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, বিনোদন
A A
বিচারক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সমবেত প্রার্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে কালজয়ী ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়েছে। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুর পৌনে ৩টায় চ্যানেল আইয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

তারআগে যোহর নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে হয় নির্মাতার প্রথম নামাজে জানাজা। দুপুর সোয়া ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় ‘আয়না বিবির পালা’ সিনেমার এই নির্মাতার। চ্যানেল আই চত্বরে তার জানাজায় অংশ নেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা।

চ্যানেল আই কার্যালয়ে শেষবারের মতো নির্মাতাকে দেখতে ছুটে আসেন ‘ঘুড্ডি’ খ্যাত নায়িকা সুবর্ণা মুস্তাফা, আফসানা মিমি প্রমুখ। এছাড়াও তাকে পরিচালক সমিতির পক্ষে এখানে শ্রদ্ধা নিবেদন করতে ছুটে আসেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরু, অপূর্ব রানা সহ অনেকে।

জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

এসময় সালাহউদ্দীন জাকীকে নিয়ে স্মৃতিচারণা করেন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নির্দেশক নাসিরউদ্দিন ইউসুফ।

চ্যানেল আইয়ে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে আজিমপুর কবরস্থানের দিকে রওয়ান হয়েছে সালাহউদ্দীন জাকীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি। এদিন বাবা-মায়ের কবরে দাফন করা হবে গুণী এই পরিচালককে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দীন জাকী। তার মৃত্যুতে শুধু চলচ্চিত্র জগতই নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সৈয়দ জাকীর জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেয় পরিবার।

Tags: চ্যানেল আইজাকীলিড বিনোদনসালাহউদ্দীন জাকীসিনেমাসৈয়দ সালাহউদ্দীন জাকী
Previous Post

কানাডার নাগরিকদের ভিসা নিষিদ্ধ করলো ভারত

Next Post

বিশ্ব অ্যালজাইমার দিবস পালিত

Next Post
বিশ্ব অ্যালজাইমার দিবস ২০২৩ উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব অ্যালজাইমার দিবস পালিত

একটি পরিবার বনভূমিতে বসে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাপে দেখানো রাস্তায় গিয়ে স্বামীর মৃত্যু, গুগলের বিরুদ্ধে স্ত্রীর মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT