চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সিডনিতে প্রতিবাদ সমাবেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 09, জুলাই 2025
in অন্যান্য, প্রবাস সংবাদ
A A
সিডনিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিবাদ সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে অস্ট্রেলিয়ার সিডনি শহরের প্রাণকেন্দ্র মার্টিন প্লেস বিক্ষোভ সমাবেশ হয়েছে।

সোমবার (৮ জুলাই) চব্বিশটি সংগঠনের প্রতিনিধিত্বকারী সংগঠন অস্ট্রেলিয়ান ফোরাম ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনোরিটিস ইন বাংলাদেশ (এএফইআরএমবি) এই সমাবেশের আয়োজন করে।

ব্যানার, প্ল্যাকার্ড এবং বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে বাংলাদেশি কমিউনিটির বহু নারীপুরুষ সপ্তাহের শেষ কর্মদিবসে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই প্রতিবাদে অংশ নেন।

প্রতিবাদের শুরুতে এএফইআরএমবি-র অন্যতম পরিচালক অমল দত্ত এই প্রতিবাদের উদ্দেশ্য, প্রেক্ষাপট ও সাম্প্রতিক নির্মম ঘটনাবলীর বিবরণ পড়ে শোনান।

এএফইআরএমবি-র অস্ট্রেলিয়াব্যাপী ২৪টি সংগঠনের উপস্থিত প্রতিনিধিরা জোরালো ভাষায় ‘সংখ্যালঘু নির্যাতনে’ নিন্দা ও ক্ষোভ জানিয়ে বক্তব্য রাখেন। অন্যান্য প্রদেশ থেকেও প্রতিনিধিরা টেলিফোনে যোগদান করেন।

বক্তারা বলেন, চিন্ময় প্রভুকে জেলে আটক রাখা, খিলখেতে আরও বহু স্থাপনা রেখে শুধু দুর্গা মন্দির প্রতিমাসহ গুঁড়িয়ে দেয়া, লালমনিরহাটে নরসুন্দর পিতাপুত্রকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অভিযোগে নির্যাতন ও জেলে বন্দি করা, মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণ ও ভিডিও ভাইরাল করা, এসব কাদের ইন্ধনে ও পরোক্ষ সম্মতিতে ঘটছে, সেটা সংখ্যালঘুদের কাছে পরিষ্কার।

বিশ্বায়নের যুগে বাংলাদেশের এসব ঘটনা অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশেও মারাত্মক প্রভাব ফেলবে। বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে বক্তারা অস্ট্রেলিয়ান সরকার ও আন্তর্জাতিক সংস্থার প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য জোরালো আহ্বান জানান।

র‌্যালি শেষে, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করে একটি ন্যায়বিচারভিত্তিক সহিষ্ণু সমাজ গড়ার লক্ষ্যে ১১ দফা দাবি উত্থাপন করেন এএফইআরএমবি-র নির্বাহী সভাপতি সুরজিৎ রায়।

Tags: তীব্র নিন্দাসংখ্যালঘু নির্যাতন
Previous Post

ভারতে ২ হাজারেরও বেশি এক্স-অ্যাকাউন্ট ব্লক

Next Post

ফরিদা পারভীনের মৃত্যুর গুজব না ছড়াতে ভক্ত-অনুরাগীদের অনুরোধ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদা পারভীনের মৃত্যুর গুজব না ছড়াতে ভক্ত-অনুরাগীদের অনুরোধ

অভিনেত্রী হাস্যোজ্জ্বল মুখের সঙ্গে কালো পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর দুই সপ্তাহ পর ফ্ল্যাট থেকে অভিনেত্রীর লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT