চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ‘হেলভেটিক’ ম্যাগাজিন উন্মোচন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 পূর্বাহ্ন 08, মে 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অফ কমার্সের হেলভেটিক ম্যাগাজিন উন্মোচন অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) তার ফ্ল্যাগশিপ ম্যাগাজিন ‘হেলভেটিক’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে এবং একইসঙ্গে চেম্বারের ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসবিসিসিআই এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হোস্ট এইচ.ই. রেটো রেঙ্গলি।

এজিএমের আগে চেম্বার আয়োজন করে জাতীয় বাজেট ২০২৬-২৭ নিয়ে প্রাক-বাজেট আলোচনা সভা। এতে ডিরেক্টর ও লিগ্যাল অ্যান্ড ফাইন্যান্স স্ট্যান্ডিং কমিটির প্রধান জনাব দেবব্রত রায় চৌধুরীর নেতৃত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসান মোহন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। আলোচনা শেষে চেম্বার সরকারের কাছে করের হার বাড়ানোর পরিবর্তে রাজস্ব বৃদ্ধিমূলক করনীতি গ্রহণের আহ্বান জানায়।

অনুষ্ঠানে এসবিসিসিআই প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে চেম্বার সহযোগিতা ও উদ্ভাবনের মাধ্যমে কাজ করে যাবে। সেক্রেটারি জেনারেল সাদ ওমর ফাহিম ‘হেলভেটিক’ ম্যাগাজিনকে বুদ্ধিবৃত্তিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময়ের সেতু হিসেবে বর্ণনা করেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ভোট অব থ্যাঙ্কস প্রদানকালে এই অনুষ্ঠানকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলে অভিহিত করেন।

‘হেলভেটিক’ ম্যাগাজিনের ডিরেক্টর ও সম্পাদক মোহাম্মদ আবুল হাসনাত বলেন, ম্যাগাজিনটি সফল উদ্যোক্তাদের সাফল্যের গল্প, বিনিয়োগের সুযোগ এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবে এবং ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের মধ্যে সংলাপ গড়ে তুলবে। চেম্বার সদস্যরা নতুন ম্যাগাজিনকে স্বাগত জানিয়ে একে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট ড. তারুণ পাটোয়ারী, ডিরেক্টরবৃন্দ মোসাম্মৎ বিদিয়া অমৃত খান, জনাব হেদায়েত উল্লাহ, জনাব সন্তোষ চন্দ্র নাথ, জনাব হারুন-উর-রশিদ, জনাব মিলোস ম্লাদেনোভিচসহ অন্যান্য কর্মকর্তা। এছাড়া নেসলে বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব দীপাল অবয়েবিক্রেমা এবং সুইজারল্যান্ড দূতাবাসের জনাব খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সমন্বয় করেন এসবিসিসিআই’র জনাব মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠান শেষে সদস্য ও অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tags: ম্যাগাজিন
Previous Post

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির মরদেহ দেশের পথে

Next Post

থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা ও আগাম পরীক্ষা জরুরি: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী সচেতনতা ও আগাম পরীক্ষা বিষয়ক সভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা ও আগাম পরীক্ষা জরুরি: প্রধানমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক শক্তির প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলার দাবি তেহরানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT