চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নির্বাচনের প্রাক্কালে শান্তি কামনা করলেন সুইস প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 অপরাহ্ন 14, জানুয়ারি 2026
in বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশ ও জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বার্নে ফেডারেল প্যালেসে এক অনুষ্ঠানে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত নাহিদা সোবহান সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট পারমেলিনের কাছে তার পরিচয়পত্র উপস্থাপনকালে এ শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়।

পরিচয়পত্র উপস্থাপনের পর ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের প্রটোকল প্রধান টেরেন্স বিলেটারের উপস্থিতিতে প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রেসিডেন্ট পারমেলিন জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সুইজারল্যান্ড অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের মধ্যে পাঁচ দশকেরও বেশি সময়ের কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করে তিনি আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সুইস প্রেসিডেন্ট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে খোঁজখবর নেন এবং বাংলাদেশের জনগণের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।

রাষ্ট্রদূত নাহিদা সোবহান প্রেসিডেন্ট পারমেলিনকে জানান, বাংলাদেশ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং এ নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে।

তিনি নির্বাচন-পরবর্তী সময়েও বাংলাদেশ- সুইজারল্যান্ড সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রেসিডেন্ট পারমেলিনকে আশ্বস্ত করেন।

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় রাষ্ট্রদূত নাহিদা সোবহান বার্নে একটি আবাসিক কূটনৈতিক মিশন খোলার বাংলাদেশের সিদ্ধান্তের বিষয়টি সুইস প্রেসিডেন্টকে অবহিত করেন।

প্রেসিডেন্ট পারমেলিন এ উদ্যোগকে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সুইজারল্যান্ডের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬সুইজারল্যান্ড
Previous Post

মানবতাবিরোধী অপরাধ মামলায় জব্দ আলামত প্রদর্শন হবে জুলাই স্মৃতি জাদুঘরে

Next Post

ইরানে তরুণ বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ

Next Post

ইরানে তরুণ বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ

অল্প জায়গায়, নান্দনিক বিন্যাসে ছাদকৃষি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT