চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 23, জুন 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা এবং নির্বাচন-পরবর্তী সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশাও তুলে ধরা হয়।

আলোচনায় রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশে গণতন্ত্র চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং দেশে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের গঠনমূলক ভূমিকার বিষয়েও আলোচনা হয়।

এ সময় ডা. শফিকুর রহমান বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ভূমিকার জন্য সুইস রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন এনার্জি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন খাতে সুইজারল্যান্ডের আরও বিনিয়োগ ও সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।

Tags: আমির ডা. শফিকুর রহমানবাংলাদেশ জামায়াতে ইসলামীবিরোধীদলীয় নেতাসুইজারল্যান্ডসুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো র‌্যাংগলি
Previous Post

প্রথমবারের মতো তালেবান প্রতিনিধিদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক

Next Post

ক্যান্সারের ওষুধের ঘাটতি: ভারতীয় ওষুধের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র

Next Post
ইফোসামাইড ওষুধের বোতল ও প্যাকেট, চিকিৎসা সংক্রান্ত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সারের ওষুধের ঘাটতি: ভারতীয় ওষুধের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র

Bangladesh police officials addressing media during a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় আশুরার ৬৩ মিছিলে বিশেষ নজরদারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT