চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

এস কে রাসেল by এস কে রাসেল
9:17 পূর্বাহ্ন 23, অক্টোবর 2023
in কিশোরগঞ্জ, জনপদ, রাজনীতি
A A
ঝাড়ু মিছিলের মাধ্যমে ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবি জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া সুখিয়া ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা।

গতকাল রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখিয়া বাজারে এ প্রতিবাদ মিছিল করে তারা।

জানা গেছে, ২০ অক্টোবর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান খান সুমন ও যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল আলম (ছোটন) স্বাক্ষরিত ৩১ সদস্যদের সুখিয়া ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়। কমিটিতে মো. ওয়াসিমুল বারী ওয়াসিমকে সভাপতি ও মো. রাজু আহমেদ (দৌলতকে) সাধারণ সম্পাদক করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজন মিয়া, সুখিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নয়ন মিয়া, সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। মিছিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কয়েকশত নেতাকর্মী অংশ নেয়।

সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজন মিয়া অভিযোগ করে বলেন, টাকার বিনিময়ে অপরিচিত লোক দ্বারা কমিটি করা হয়েছে। আমরা এই কমিটি অবিলম্বে বাতিল চাই। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এই কমিটি বানচাল করে দেওয়া হবে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন জানান, কমিটি দেয়ার কথা বলে আমার কাছ থেকেও দুই লাখ টাকা নিয়েছে। টাকা নিয়েও আমাকে কমিটি দেয়নি। অবিলম্বে এই কমিটি ভেঙ্গে নতুন কমিটি দেওয়ার আহ্বান জানাই।

এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল আলম (ছোটন) জানান, গত ১৫ বছর ধরে বিএনপির দুর্দিন চলছে এসময়ে কমিটি বাণিজ্যের প্রশ্নই আসে না। যারা কমিটি পেয়েছে তারা যোগ্য।

Tags: কিশোরগঞ্জের পাকুন্দিয়াঝাড়ু মিছিলযুবদল
Previous Post

কেআইবি পূজা মণ্ডপে দেশের প্রথম রোবোটিক প্রতিমা

Next Post

‘কোহলিকে নিয়ে কিছুই বলার নেই’

Next Post
ভারতীয় ক্রিকেটার মাঠে প্রস্তুত, ব্যাট হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কোহলিকে নিয়ে কিছুই বলার নেই’

দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় রাতভর বোমা বর্ষণ ইসরায়েলের, নিহত আরও ৪০০ ফিলিস্তিনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT