চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহের বাড়িটিতে সোয়াট’র তল্লাশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 09, জুন 2024
in জনপদ, নেত্রকোনা
A A
নেত্রকোনায় সন্দেহজনক বাড়িতে সোয়াটের তল্লাশি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহের বাড়িটিতে আজ রোববার (৯ জুন) সকাল সাড়ে আটটায় অভিযান পরিচালনা করে সোয়াট টিম। 

পুলিশ জানিয়েছে, সদর উপজেলার ওই বাড়িটি অধ্যাপক আব্দুল মান্নান নামের এক ব্যক্তির। গ্রামের নির্জন স্থানের এই বাড়িটি ভাড়া নিয়ে জঙ্গিরা তাদের কার্যক্রম চালাচ্ছিল। পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, সতেরো রাউন্ড গুলি এবং জঙ্গি কাজে ব্যবহারের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে বাড়ির ভিতরে বোমা থাকতে পারে সন্দেহে ঢাকা থেকে আসা বোমা ডিস্পোজাল টিম আজ তল্লাশি চালায়।

অভিযানের নেতৃত্ব দেন সন্ত্রাসবাদ বিরোধী ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন ও জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ।

সন্ত্রাসবাদ বিরোধী ইউনিটের প্রধান পুলিশ সুপার সানোয়ার হোসেন বলেন, অভিযানে প্রাথমিকভাবে জঙ্গি কার্যক্রমে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি পাওয়া যায়। তবে সম্পূর্ণ তল্লাশি অভিযান শেষে বিস্তারিত জানানো যাবে বলে গনমাধ্যমকর্মীদের জানান তিনি। তিনি আরও জানান, অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Tags: জঙ্গি আস্তানাতল্লাশিনেত্রকোনা
Previous Post

যে কারণে আল-নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা

Next Post

৪ ইসরায়েলিকে উদ্ধার করতে দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা

Next Post
ফিলিস্তিনিদের উদ্ধার করতে একজন ব্যক্তি আহত নারীকে বহন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ ইসরায়েলিকে উদ্ধার করতে দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা

মক্কায় হজযাত্রীরা তাওয়াফ করছেন, ধর্মীয় আনুষ্ঠানিকতা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুমতি না থাকায় মক্কা থেকে ৩ লাখ অবৈধ হজযাত্রী বিতাড়িত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT