চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অরুণোদয়, এইভাবে অস্ত না গেলেও পারতিস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 01, এপ্রিল 2026
in বিনোদন
A A

সদ্য প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-কে স্মরণ করে হৃদয়বিদারক একটি পোস্ট দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুকে হারানোর শোক, আক্ষেপ আর ক্ষোভ- সব মিলিয়ে তার এই পোস্ট ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সামাজিক মাধ্যমে দেওয়া ওই পোস্টে স্বস্তিকা লিখেছেন, স্মৃতি ভুলে থাকতে চাইলেও প্রযুক্তি বারবার তা মনে করিয়ে দেয়। একসঙ্গে কাজ করার ইচ্ছে থাকলেও তা আর সম্ভব হলো না- এই আক্ষেপ বারবার ফিরে এসেছে তার কথায়। কয়েক সপ্তাহ আগেও রাহুলের সঙ্গে শেষ কথা হয়েছিল বলে জানান তিনি।

পরিকল্পনা ছিল, শুটিং থেকে ফিরে দেখা করবেন, আড্ডা দেবেন, নতুন কাজ ও জীবন নিয়ে কথা বলবেন। কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হলো না।

পোস্টে স্বস্তিকা তুলে ধরেন তাদের সম্পর্কের ব্যক্তিগত দিকও। রাহুলের ফোনে ‘গজগজ’ করা কথাগুলোই তার সবচেয়ে প্রিয় ছিল বলে জানান তিনি। ব্যস্ততার কারণে বারবার দেখা করার পরিকল্পনা পিছিয়ে গেলেও এবার তা প্রায় চূড়ান্ত ছিল- কিন্তু ভাগ্য তা হতে দিল না।

পোস্টে আরও লিখেছেন, রাহুলের চলে যাওয়া তাকে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহস জুগিয়েছে। কাজ থাক বা না থাক, নিজের অবস্থানে অটল থাকার কথাও উল্লেখ করেন অভিনেত্রী।

এ বিষয়ে স্বস্তিকার ভাষ্য,“আজকাল সবই বিক্রি হয়ে যাচ্ছে ভাই, তুই একটা সোজা শিরদাঁড়া নিয়ে মহাপ্রস্থানে গেলি এটাই শিক্ষনীয়, বিষ্ময়করও বটে। লোকে একটা আস্ত মেরুদণ্ড নিয়ে হাঁটতে চলতে পারছেনা, তুই কিনা সগ্গে চলে গেলি! তোর মৃত্যু অনেক কিছু শিখিয়ে গেল, জীবনের কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহস যোগাল। কাজ পাই, না পাই, সেগুলোতে অনড় থাকব, থাকবই।”

রাহুলের মৃত্যু নিয়ে শিল্পীজগতের বাস্তবতাও সামনে এনেছেন স্বস্তিকা। তার ভাষায়, এই ইন্ডাস্ট্রি নির্মম- এখানে কেউ কারও দায় নেয় না। বরং মৃত্যুর পরেও দায় চাপানোর প্রবণতা দেখা যায়।

কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করে স্বস্তিকা বলেন,“অরুণোদয়- এইভাবে অস্ত না গেলেও পারতিস। আহা গো। যার গেল তার গেল। বাবা সর্বক্ষণ বলত, আমাদের প্রফেশন, আমাদের ইন্ডাস্ট্রি রুথলেস। কেউ কারুর নয়, কারুর দায় নেই, কিছু হলে কেউ দায়িত্ব নেবে না, নিজেরটা নিজেকেই বুঝে নিতে হবে। তোর চলে যাওয়ার দায় দেখ কেউ নিলো না, তোর ওপরেই দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তুই তো আর নিজের হয়ে লড়তে পারবিনা, এটাই ওদের কাছে তুরুপের তাস।”

রাহুলের চলে যাওয়ার সাথে অভিনেত্রী তার বাবার মৃত্যুর মিলও খুঁজে লিখেছেন,“মায়া নেই, দুঃখ নেই, আহা নেই, দায়বদ্ধতা নেই, কাজের নিয়ম নিয়ে কৈফিয়ত দেওয়ার বাধ্যবাধকতা নেই, আসলে বোধটাই নেই। আমরা সবাই রিপ্লেসেবল। তোর চলে যাওয়া বাবার বলে যাওয়া কথাগুলোয়ে শীল মোহর বসালো।”

একটি পুরনো কাজের স্মৃতি টেনে স্বস্তিকা জানান, ২০১৪ সালে রাহুলের সঙ্গে করা একটি কাজ তার কাছে এতদিন বিশেষ ছিল। এখন সেটিই হয়ে উঠেছে গভীর বিষাদের প্রতীক। একই সঙ্গে ব্যক্তিগত জীবনের স্মৃতিও জড়িয়ে আছে মার্চ মাসের সঙ্গে- ১১ তারিখে বাবার মৃত্যু, আর ২৯ তারিখে রাহুলের প্রয়াণ এই মাসটি তার কাছে নতুন এক বেদনার অর্থ নিয়ে এসেছে।

শেষে কবিতার পংক্তি উদ্ধৃত করে প্রিয় বন্ধুকে বিদায় জানান স্বস্তিকা।

Tags: রাহুল ব্যানার্জীলিড বিনোদনসিনেমাস্বস্তিকা মুখার্জী
Previous Post

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

Next Post

বাবার পথেই হাঁটছেন হৃতিক পুত্র!

Next Post

বাবার পথেই হাঁটছেন হৃতিক পুত্র!

ছবি: সংগৃহীত

আরব আমিরাতে খামারে ড্রোন হামলা, বাংলাদেশি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT