চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বস্তিকার প্রিয় মোশাররফ-চঞ্চল, ভীষণ প্রিয় নিশো!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 22, জানুয়ারি 2024
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনদেশ থেকে সাধারণত কোনো তারকা আসলেই যে প্রশ্নটির মুখোমুখি হতে হয় তাদের, রবিবার বিকেলে ঢাকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবধারিতভাবেই সেই প্রশ্নটি শুনতে হলো পশ্চিমবাংলার দাপুটে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীকেও।

‘বাংলাদেশের সিনেমা দেখেন? কোন তারকার কাজ পছন্দ?’- এসব প্রশ্নে ভিনদেশি তারকাদের কূটনৈতিক উত্তরের আশ্রয় নিতে দেখা গেলেও সাবলিল উত্তর দিলেন স্বস্তিকা!

জানিয়েছেন, বাংলাদেশের অনেকের কাজই তার প্রিয়। ওটিটির বদৌলতে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর কাজ নিয়মিত দেখেন। তবে এই অভিনেত্রীর কাছে ভীষণ প্রিয় কিন্তু আফরান নিশো! এই অভিনেতার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দু’বার দেখেছেন।

২০ জানুয়ারি দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে রাজধানীতে আসেন স্বস্তিকা। এই উৎসবে ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে তার অভিনীত ছবি ‘বিজয়ার পরে’। একই উৎসবে রবিবার (২১ জানুয়ারি) ‘উইমেন ইন সিনেমা’ বিষয়ক কনফারেন্সে যোগ দিয়েছিলেন তিনি।

সেখানে তিনি কথা বলেছেন ভারতীয় চলচ্চিত্রে নারীদের কীভাবে দেখানো হয়, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে সেন্সর বোর্ড কোন দৃষ্টিতে নারী চরিত্রদের দেখে, সিনেমায় নারী চরিত্রগুলো কেমন হওয়া উচিত—এসব বিষয় নিয়ে।

কনফারেন্স শেষে স্বস্তিকা মুখোমুখি হন ঢাকার সংবাদকর্মীদের। বাংলাদেশের তারকাদের নিয়ে তারকাছে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘মোশাররফ করিম স্যার, চঞ্চল চৌধুরী, আফরান নিশোর কাজের খুবই ভক্ত আমি। কিন্তু আফরান নিশোর বিরাট বড় ভক্ত। তার ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দু’বার দেখেছি। এছাড়াও চরকি ও হইচই প্লার্টফর্মে ‘সিন্ডিকেট’, ‘কাইজার’সহ অভিনেতার সব কাজ দেখেছি।’

নিশোর ভীষণ ভক্ত জানিয়ে এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি বিমানবন্দর থেকে আসার সময় আমার গাড়ির পাশে কোনো একটি ব্যানারে তার (আফরান নিশো) বিজ্ঞাপনের ছবি দেখেছি। যেটা দেখেও লাফিয়ে উঠেছি। আমি আসলে তার অনেক বড় ভক্ত।’

অভিনয়ের মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সজাগ হওয়ার প্রতি গুরুত্ব দেন স্বস্তিকা। তিনি বলেন, ‘শিল্পীদেরও একটা দায়িত্ব থাকে, শিল্পী হিসেবে তারা কী ধরনের ন্যারেটিভের সঙ্গে যুক্ত হতে চাইছে অথবা চাইছে না। অসংখ্য তরুণ দর্শক আমার সিনেমা দেখে, সোশ্যাল মিডিয়ায় ফলো করে, অনুসরণ করতে চায়। সুতরাং মাথায় সব সময় থাকে, এমন চরিত্র আমার বেছে নেওয়া উচিত, যা সবাইকে অনুপ্রাণিত করবে। যদিও অভিনয়ই আমার রুটি-রোজগার। তবে, শুধু রোজগারের জন্য আমাদের সিনেমা করা উচিত নয়।’

ভারতীয় বাংলা সিনেমায় ইতোমধ্যে দারুণ সব কাজ উপহার দিয়েছেন স্বস্তিকা। পাশাপাশি হিন্দি ভাষার সিনেমা ও সিরিজেও কাজ করছেন নিয়মিত। দিলবেচারা, কালা এবং পাতাললোক এর মতো কাজেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।

Tags: আফরান নিশোকালাচঞ্চলনিশোমোশাররফ করিমলিড বিনোদনসিনেমাস্বস্তিকা মুখার্জী
Previous Post

প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের কমিটি গঠন

Next Post

গুনাথিলাকার থুতনিতে ২২ সেলাই

Next Post
Bangladeshi cricket players in team uniform during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

গুনাথিলাকার থুতনিতে ২২ সেলাই

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের শুভেচ্ছা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT