চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু জ্যোতিদের

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 02, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। বল হাতে মারুফা আক্তার-নাহিদা আক্তারদের আগুনে স্পেলের পর ব্যাট হাতেও দারুণ করেছে টিম টাইগ্রেস। অভিষিক্ত রুবাইয়া হায়দার ঝিলিকের ফিফটিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ১১৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে টিম টাইগ্রেস।

রানতাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৭ রানে প্রথম উইকেট হারায়। ২ রান করে ফিরে যান ফারজানা হক পিংকি। ৩৫ রানে দ্বিতীয় উইকেট হারায় লাল-সবুজের দল। ৩০ বলে ১০ রান করে আউট হন শারমিন আক্তার সুপ্তা। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও রুবাইয়া মিলে যোগ করেন ৬২ রান। ৪৪ বলে ২৩ রানে জ্যোতি ফিরলে জুটি ভাঙে। পরে সোবহানা মোস্তারিকে নিয়ে জয় নিশ্চিত করেন রুবাইয়া। সোবহানা ১৯ বলে ২৪ রানে এবং রুবাইয়া ৭৭ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তান বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন ফাতিমা সানা, দিয়ানা বেগ, রামিন শামিম।

এর আগে পাকিস্তান ব্যাটে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায়। দুই ব্যাটারকে ফিরিয়ে ভালো শুরু এনে দেন মারুফা। ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পরে।

সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামিম। অধিনায়ক ফাতিমা সানা করেন ২২ রান। মুনীবা আলি ১৭, সিদরা নাওয়াজ ১৫ এবং আলিয়া রিয়াজ ১৩ রান করেন। পরে দিয়ানা বেগ ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন।

টাইগ্রেস বোলারদের মধ্যে স্বর্ণা আক্তার ৩ উইকেট নেন। মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

Tags: কলম্বোজ্যোতিনাহিদাপাকিস্তানবাংলাদেশ নারী দলমারুফামেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টসস্বর্ণা
Previous Post

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ রাতে অতিক্রম করতে পারে

Next Post

১৪ বছর পর ভারতে আসছেন, রোমাঞ্চিত মেসি

Next Post
আর্জেন্টিনার ফুটবল তারকা মেসি মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ বছর পর ভারতে আসছেন, রোমাঞ্চিত মেসি

বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচে জয়ের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সামনে আফগানদের দেড়শতাধিক রানের চ্যালেঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT