চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লাউজে বড় হরফে লেখা ‘মোটি’, কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন স্বরা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সম্প্রতি শুরু হয়েছে বীরেন্দ্র সেওয়াগের সঞ্চালনায় ‘রাইজ অ্যান্ড ফল ২’। যেখানে প্রতিযোগী হিসেবে শোয়ে প্রবেশ করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। অনুষ্ঠানের শুরু থেকেই নিজের বক্তব্য এবং উপস্থিতির মাধ্যমে নজর কেড়েছেন স্বরা ভাস্কর।

মূলত বীরেন্দ্র সেওয়াগ সঞ্চালিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে বেগুনি রঙের শাড়ি পরে হাজির হন স্বরা। তবে নজর কাড়ে তার পরনের ব্লাউজটি। যেখানে হিন্দিতে এমব্রয়ডারি করে লেখা ‘মোটি’ (বাংলা অর্থ ‘মোটা’)। কেন এমন পোশাক বেছে নিয়েছেন অভিনেত্রী? ব্যাখ্যা দিতে গিয়ে গত তিন বছর ধরে সন্তান জন্মের পরে ওজনবৃদ্ধি নিয়ে তাকে কী ধরনের কটাক্ষের মুখে পড়তে হয়েছে, সেই অভিজ্ঞতা তুলে ধরেন স্বরা।

অনুষ্ঠানে স্বরার পোশাক দেখে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার মেয়ে তিন বছরের। আর গত তিন বছর ধরে এমন অনেক মানুষ যাদের আমি একেবারেই চিনি না, আমাকে সমাজমাধ্যমে এবং বিভিন্ন জায়গায় ট্রোল করেছেন।” সন্তান জন্মের পর তার ওজন বেড়ে যাওয়াকে কেন্দ্র করে কী ধরনের মন্তব্য শুনতে হয়েছে তা জানিয়ে স্বরা বলেন, “ বিভিন্ন সময় আমাকে বলা হয়েছে ‘মোটা হয়ে গিয়েছে’, ‘মহিষ হয়ে গিয়েছে’, ‘গরুর মতো দেখাচ্ছে’, ‘জলহস্তী হয়ে গিয়েছে’, ‘হাতি হয়ে গিয়েছে’— এমন কত কী! আমার মতে, হ্যাঁ, আমি সবই হয়ে গিয়েছি। এবার আপনাদের কথা মেনে আমি এই পোশাক অঙ্গে তুলেছি।”

চলতি বছরের মে মাসেও নিজের শরীর নিয়ে কটাক্ষের বিরুদ্ধে সরব হন স্বরা। ২০১৮ সালের একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করার পর তাকে নানা মন্তব্যের মুখে পড়তে হয়। তার জবাবে অভিনেত্রী লেখেন, “গত কয়েক বছরে সন্তানজন্মের পর আমার শরীর বদলে যাওয়ায় এবং সমাজমাধ্যমে অপরিচিতদের ঠিক করে দেওয়া সময়সীমার মধ্যে ওজন কমাতে আমি রাজি না হওয়ায় যে রাগ ও ক্ষোভের মুখে পড়েছি, তা অবিশ্বাস্য! আমি এটা বারবার বলতে চাই, মহিলাদের শরীর কেবলমাত্র যৌন আকর্ষণের জন্য নয়, তাদের শরীর শুধু ঝলমলে পোশাক টাঙানোর জায়গাও নয়।”

তিনি আরও লেখেন, “সন্তান হওয়ার পর আমি চটজলদি ওজন ঝরাব না বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ সন্তান হওয়ার পর আর আগের জায়গায় ফিরে যাওয়া যায় না— আপনি সারাজীবনের জন্য তখন একজন অভিভাবক। জীবন আমূল বদলে যায়, আর সেটাই স্বাভাবিক।”

নিজের আগের চেহারা নিয়ে নস্টালজিয়ার কথাও স্বীকার করে স্বরা লেখেন, “অবশ্যই আমরা নিজেদের পুরনো জীবন, তরুণ ও স্বাধীন সত্তা, আরও রোগা ও টানটান শরীরকে মিস করি। কিন্তু নির্বিচারে নিজেদের আরও কমবয়সি, আরও রোগা করার চেষ্টা, শরীরকে জোর করে আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করা কিংবা অতীতকে জোর করে আঁকড়ে থাকার চেষ্টা এ এক ধরনের নিষ্ঠুরতা।”

সম্প্রতি এই একই কারণে কটাক্ষের শিকার হয়েছেন ক্যাটরিনা কাইফও। গত বছর নভেম্বরে সন্তানের জন্ম দেন তারকা অভিনেত্রী। তারপর থেকেই তিনি অন্তরালেই ছিলেন। তবে সম্প্রতি গণেশপুজা উপলক্ষে আম্বানী পরিবারের উদ্‌যাপনে যোগ দেন তিনি। প্রকাশ্যে আসেন স্বামী ভিকি কৌশলের সঙ্গে। সেখানেই অভিনেত্রীর ভারী চেহারা দেখে সমালোচনা ও কটাক্ষের বন্যা বয়ে গিয়েছিল। তবে অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন।

Tags: বলিউড অভিনেত্রীস্বরা ভাস্কর
Previous Post

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির

Next Post

যে কাণ্ডে পাপারাজ্জিদের ওপর চটলেন রণবীর

Next Post

যে কাণ্ডে পাপারাজ্জিদের ওপর চটলেন রণবীর

মুরগির মাংসকে আরও পুষ্টিকর করতে উদ্ভিদজাত উপাদান নিয়ে গবেষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT