চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের অ্যাশেজে আটে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন সাদারল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 পূর্বাহ্ন 24, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ক্রিকেটার সাদারল্যান্ড অ্যাশেজে রেকর্ড রানের জন্য উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের অ্যাশেজের একমাত্র টেস্টে আটে নেমে অনন্য মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সাদারল্যান্ড। ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে গড়েছেন আট বা তার নিচে নেমে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রানের রেকর্ড।

বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ম্যাচের প্রথম দিন ২৩৮ রানে অজিদের ষষ্ঠ উইকেট পতনের পর ব্যাটে নামেন সাদারল্যান্ড। দিন শেষে অপরাজিত থাকেন ৩৯ রানে। দ্বিতীয় দিন এসে ১৪৮ বলে স্পর্শ করেন শতরান। ইনিংসে ১৮৪ বলে ১৩৭ রানে অপরাজিত থাকেন তিনি।

১৬ চার ও ১ ছক্কায় সাদারল্যান্ড অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। এরআগে ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ বলে দ্রুততম শতকের রেকর্ডটি ছিল জিল কেনারের।

টেস্ট ক্রিকেটে আট বা তার নিচে নেমে শতরান করা তৃতীয় ইনিংস এটি। ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার চামানি সেনেভিরন্তে। ১৯৪৮ সালে ভারতের বিপক্ষে অপরাজিত ১০৪ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ক্যারেন প্রাইস। টেস্ট ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আট থেকে এগারো নম্বরে সেঞ্চুরির দেখা মেলেনি এখনও।

সাদারল্যান্ড, পেরি ও তাহলিয়া ম্যাকগ্রার ব্যাটে প্রথম ইনিংসে ৪৭৩ রানের সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। পেরি ফিরেছেন ৯৯ রানে, আর তাহলিয়া ৬১ রানে। ইংলিশদের হয়ে ৫টি উইকেট নিয়েছেন সোফি একলেস্টন।

জবাবে নেমে তাম্মি বাউমন্টের সেঞ্চুরিতে ২ উইকেটে ২১৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। ১৫৪ বলে ১০০ রানে অপরাজিত রয়েছেন তাম্মি। তৃতীয় দিনে তাকে সঙ্গ দেবেন ৪৪ বলে ৪১ রান করা নাট স্কাভার ব্রান্ট। এছাড়া ৯১ বলে ৫৭ রান করে ফিরেছেন হেথার নাইট।

Tags: অস্ট্রেলিয়াইংল্যান্ডমেয়েদের অ্যাশেজলিড স্পোর্টসসাদারল্যান্ড
Previous Post

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ফ্যাক্ট-চেক বিষয়ক কর্মশালা

Next Post

দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকব সেই বাপের মেয়ে আমি না: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকব সেই বাপের মেয়ে আমি না: প্রধানমন্ত্রী

পরিকল্পনামন্ত্রী গণতন্ত্রের পরামর্শ দেন, দুই হাতে ট্র্যাপের চেপে বাজার সমর্থন. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় দেশগুলো গণতন্ত্রের পরামর্শ দিলেও পাচারকারীদের স্বাগত জানায়: পরিকল্পনামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT