চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরফানের মৃত্যুর পর সুতপার জীবনটাই এখন লড়াই

ইরফানকে নিয়ে বই লিখছেন স্ত্রী সুতপা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 05, জানুয়ারি 2025
in বিনোদন
A A
ইরফান ও সুতপার ছবি, মুম্বাই ফিল্ম ফেস্টিভালে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০ সালে একদিকে গোটা বিশ্ব যখন প্রায় গৃহবন্দি সেই সময়ই অগনিত ভক্তকে কাঁদিয়ে স্ত্রী এবং ২ ছেলেকে রেখে অন্য জগতে পাড়ি দেন বলিউডের তুখোড় অভিনেতা ইরফান খান। তার মৃত্যুর পর কেটে গেছে প্রায় সাড়ে ৪ বছর। তবে এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি তার স্ত্রী তথা লেখক প্রযোজক সুতপা সিকদার।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুতপা সিকদার জানিয়েছেন, ইরফান খানের মৃত্যুর পর রোজকার জীবনটাই এখন লড়াই হয়ে দাঁড়িয়েছে। ইরফানের মৃত্যুর সাড়ে চার বছর পরও তাকে নিয়ে কথা বলা কঠিন সুতপার কাছে।

তিনি জানান, ‘আমি একটা বই লেখার চেষ্টা করছি এবং একই সঙ্গে একটা ছবির স্ক্রিপ্ট লেখার চেষ্টা করছি। বইটা ইরফানকে নিয়ে, কিন্তু ছবিটা ওকে নিয়ে নয়। বইটা কোন স্মৃতিচারণ নয়, বরং আমাদের এবং ওর জীবনের কিছু মজার ঘটনা নিয়ে। এখন আমি তাই দুটো একেবারে আলাদা জিনিস করছি। মনসুন এবং অনুভূতির দিক দিয়ে আমায় অনেক কিছু সইতে হয়েছে। আমি ভাবতেও পারিনি ওর চলে যাওয়ার আঘাত থেকে বেরোতে আমার এতটা সময় লেগে যাবে। আমার আগের যে জেদ, প্রাণ শক্তি ছিল এই সাড়ে চার বছর পর আমি এখনও সেটা আগের মতো পাইনি।’

সুতপা এও জানান, লেখালিখি তার একমাত্র প্যাশন। কিন্তু তিনি মানসিক ভাবে এতটাই বিধ্বস্ত ছিলেন যে সেটা করতে গিয়েও তাকে বেশ বেগ পেতে হচ্ছে। তিনি জানিয়েছেন, প্রায় ৩ বছর তিনি কিছুই লিখতে পারেননি। তার কথায়, ‘আমার সেই মানসিক অবস্থাই ছিল না যে আমি কিছু লিখব। ওর (ইরফান খান) মৃত্যুতে আমার গোটা জীবন ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছিল। সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। আমার জন্য বিষয়টা খুব খুবই কঠিন ছিল। ওর মৃত্যু খালি আমার কাছে স্বামীর চলে যাওয়া ছিল না। ৩৪ বছরের সঙ্গীর বিয়োগ ছিল। আমরা একে অন্যের বন্ধু ছিল। যার সঙ্গে চব্বিশ ঘণ্টা থাকতাম, তার হঠাৎ করে না থাকাটা খুব কঠিন ছিল।’

Tags: ইরফানলিড বিনোদনসিনেমাসুতপা
Previous Post

বিনামূল্যে পাওয়া ফ্ল্যাটের জন্য মন্ত্রিত্ব যেতে পারে টিউলিপ সিদ্দিকের!

Next Post

প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যু

Next Post
প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যু

নীলফামারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারীতে শীতার্ত মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT