চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে পেয়েছিলেন বড় চাকরি, কিন্তু এলেন সিনেমায়…

‘বরবাদ’ নির্মাতার দ্বিতীয় সিনেমা ‘রাক্ষস’-এ সিয়ামের নায়িকা কলকাতার সুস্মিতা চ্যাটার্জী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 18, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
দুটি বাংলাদেশি নারী শিল্পী একসঙ্গে, একটি মাইক্রোফোনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফার্স্ট লুক প্রকাশের মাধ্যমে আলোচনায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’! বুধবার সন্ধ্যায় এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে উন্মোচন করা হয় এই বহুল আলোচিত ছবির প্রথম ঝলক। সিয়াম আহমেদকে যেভাবে উপস্থাপন করলেন ‘বরবাদ’ নির্মাতা মেহেদী, সেটাও এখন আলোচনার কেন্দ্রে!

‘রাক্ষস’-এর প্রথম লুক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার নায়িকা সুস্মিতা চ্যাটার্জী। এই সিনেমাতে সিয়ামের বিপরীতে দেখা যাবে তাকে।

সুস্মিতা সিনেমায় পা রেখেছেন খুব বেশীদিন হয়নি। ক্যারিয়ারের বছর চারেকের মধ্যেই অন্য দেশের ইন্ডাস্ট্রি থেকে ডাক পেয়েছেন, এটাকে তিনি সৌভাগ্য বলে মনে করেন!

একজন নারী ও একজন পুরুষ বসে আছেন, নারীর হাতে ফুলের তোড়া. Channel i News - চ্যানেল আই নিউজ
‘রাক্ষস’-এর ফার্স্ট লুক প্রকাশ অনুষ্ঠানে সিয়ামের পাশে সুস্মিতা

অভিনয় ক্যারিয়ার নিয়ে এদিন সুস্মিতা বলেন,“আমি ছোটবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছি। কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিলাম বলে মা-বাবা চেয়েছিলেন আমি গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করি; তারপর আমি আমার স্বপ্নের পথে এগুতে পারি।”

তিনি বলেন,“ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পেয়েছি, আমি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। চাকরিও পেয়েছিলাম অনেক বড়, কিন্তু চাকরি করিনি। কারণ আমি অভিনেত্রী হতে চেয়েছি। এটাই হচ্ছে স্টোরি। এরমধ্যে অনেক স্ট্রাগলের গল্পও আছে। আমার মনে হয়, পড়ালেখা একটা লেভেল পর্যন্ত করতেই হয়। কারণ পড়াশোনাটা বেসিক। তারপর যার যেটা ইচ্ছে সেটা করুক।”

‘রাক্ষস’-এ নিজের চরিত্র প্রসঙ্গে জানতে চাইলে এই নায়িকা বলেন,“সুস্মিতা আর রাক্ষসের সুস্মিতার সাথে অনেক অনেক পার্থক্য, এটুকুই বলতে পারি এই মুহূর্তে। ২০২১ সালে আমার ছবি ‘প্রেম টেম’ বেরিয়েছে, এই ক’বছরে আমি অনেকটাই ম্যাচিউরড হয়েছি। আর প্রতিটি সিনেমা ই আমার কাছে স্বপ্নের মতো।”

চ্যানেল আই অনলাইন এর আলোচনা সভায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ কলকাতা থেকে ঢাকার সিনেমায়, অচেনা পরিবেশ। চ্যালেঞ্জ কি বোধ করছেন সুস্মিতা? এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন,“আমি কলকাতাতেও আউডসাইডার ছিলাম, এখানেও তাই। প্রথমবার যখন সিনেমায় সিনেমায় আসি, কাউকেই চিনতাম না। অডিশন দিয়ে নিজেকে প্রমাণ করেই সিনেমা জগতে এসেছি। তাই কলকাতার সিনেমাতেও যেমন আমার জন্য কঠিন পথ ছিলো, ঢাকার সিনেমাতে কাজ করছি- সেটাও সেরকম চ্যালেঞ্জিং। কিন্তু এখানে আসার পর যেটা দেখলাম, সবাই এতো ভালো এতো দারুণ, আমাকে একবারের জন্যও এটা ফিল করায়নি যে আমি বাইরে এসে ফিল্ম করছি! সবাই আমাকে ফ্যামিলির সদস্য হিসেবেই নিয়েছে।”

আসানসোলের মেয়ে সুস্মিতার পড়াশোনা মফস্বলে। পরে ইলিট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়তে আসেন কলকাতায়। সেখান থেকে পাশ করে ক্যাম্পাসিং থেকে চাকরিও পেয়েছিলেন। কিন্তু সেটা ছেড়ে মডেলিং শুরু করেন। একটি সর্বভারতীয় ব্র্যান্ডের হয়ে মডেলিং করেন। সেটি দেখার পরেই এক দিক থেকে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং অন্য দিক থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায় অডিশনের জন্য ডেকে পাঠান। সেখান থেকে তাকে বেছে নেওয়া হয় ‘প্রেম টেম’ সিনেমার জন্য।

Tags: ইঞ্জিনিয়ারিংকলকাতাবরবাদরাক্ষসলিড বিনোদনসিনেমাসিয়াম
Previous Post

যে শর্তে পুরো আইপিএলের জন্য ছাড়পত্র পেলেন মোস্তাফিজ

Next Post

ধার করে নয়, নিজেদের সক্ষমতায় রিজার্ভ বাড়াতে হবে: গভর্নর

Next Post
গভর্নর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধার করে নয়, নিজেদের সক্ষমতায় রিজার্ভ বাড়াতে হবে: গভর্নর

দুই ব্যক্তি গ্রেফতার, সড়ক ও জনপথ বিভাগের পিয়নসহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুষের ১০ লাখ টাকাসহ সড়ক ও জনপথ বিভাগের পিয়নসহ গ্রেফতার ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT