চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র সংসদকর্মী সুশীল সূত্রধরের প্রয়াণ 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 03, জুন 2023
in বিনোদন
A A
বাংলাদেশি ব্যক্তির হাসিমুখের ছবি, চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অগ্রজ চলচ্চিত্র সংসদকর্মী, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সহ-সভাপতি এবং চিপাচসের সাবেক সভাপতি সুশীল সূত্রধর (আবু বকর) আর নেই। শনিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন।

শোক প্রকাশ করে চলচ্চিত্রকর্মী বেলায়েত মামুন জানান, আমাদের শ্রদ্ধেয় সুশীল সূত্রধর (আবু বকর) আজ ভোরে প্রয়াত হয়েছেন। তিনি গত কিছুদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আমাদের সহযোদ্ধা প্রিয় সুশীল দার এই আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন চলচ্চিত্র আলোচক, লেখক থেকে শুরু করে চলচ্চিত্রকর্মীরা। চলচ্চিত্র আলোচক বিধান রিবেরু একটি পোস্টে লিখেছেন, ‘সুশীল দা সত্য উচ্চারণ করতেন ঋজু ভঙ্গিতে। চলচ্চিত্রের প্রতি এমন নিবেদিত মানুষ এই সময়ে বিরল। আপনার বিদায়ে আমাদের হৃদয় আজ ভারাক্রান্ত।’

লেখক, চলচ্চিত্র সমালোচক মাহমুদুল হোসেন দুলাল লিখেন, “শেষ দেখা হয়েছিল ফেডারেশনের পঞ্চাশ পূর্তির উদ্বোধনী দিন। গরমের মধ‍্যে জ‍্যাকেট পরে এসেছেন বলে ঠাট্টা করলাম। শুধু জড়িয়ে ধরলেন কিছু বললেন না। এর আগে জাতীয় কমিটির এক সভা শেষে শিল্পকলা থেকে তাড়াহুড়ো করে বেরুচ্ছি; লিফটের গোড়ায় ধরলেন। “আপনার সাথে ছবি নাই আমার। আসেন একটা ছবি তুলি”। তাঁর মোবাইলে ছবি তুললেন। তাড়াহুড়োয় ছবিটা পাঠাতেও বললাম না। কীসের এত তাড়া আমাদের? শেষ পর্যন্ত এই তো পরিণতি! ভালো থাকবেন সুশীলদা।”

সত্তর দশকের শেষ দিকে চলচ্চিত্র সংসদ আন্দোলনে জড়িয়ে পড়েন সুশীল সূত্রধর (আবু বক্কর)। এরপর থেকে নিরবিচ্ছিন্নভাবে চলচ্চিত্র আন্দোলনের সাথে ছিলেন মৃত্যু অবধি। বছর দুই আগে ইসলাম ধর্ম গ্রহণ করে আবু বক্কর নাম নেন তিনি। তবে চলচ্চিত্রকর্মীদের কাছে তিনি সুশীল সূত্রধর হিসেবেই পরিচিত ছিলেন।

Tags: চলচ্চিত্রবেলায়েত হোসেন মামুনলিড বিনোদনলেখক
Previous Post

টেস্ট থেকে বিদায় নিতে চলেছেন ওয়ার্নার

Next Post

শাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বিজ্ঞাপন: মাহফুজ

Next Post
শাকিব খান ও মাহফুজের ছবি, বড় বিজ্ঞাপন হিসেবে পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বিজ্ঞাপন: মাহফুজ

প্যারিসে ফুটবল স্টেডিয়ামে খেলোয়াড়ের ছবি, দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ জুন মেসিকে দলে টানার ঘোষণা দিতে চায় আল হিলাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT