চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গম চরাঞ্চলে আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সুস্বাস্থ্য’ 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 অপরাহ্ন 21, এপ্রিল 2025
in স্বাস্থ্য
A A
প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের ব্যানার, ব্র্যাকের লোগোসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের ৩৮ হাজারেরও বেশি মানুষকে আধুনিক প্রযুক্তিনির্ভর মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘সুস্বাস্থ্য’ প্রথামিক স্বাস্থ্যসেবা কেন্দ্র।

মাতৃ ও শিশুস্বাস্থ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও দুর্গম চরাঞ্চলের মানুষগুলো মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এই দুর্গম এলাকাগুলোর নারীরা অধিকাংশ ক্ষেত্রেই দক্ষ জনবল ছাড়াই বাড়িতে সন্তান প্রসব করে থাকেন যা শিশু এবং প্রসূতি মায়ের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ছাড়া সময় মতো চিকিৎসা সেবা না পাওয়ায় নিরাময়যোগ্য রোগগুলোও জটিল আকার ধারণ করে প্রাণঘাতী হয়ে ওঠে।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় ‘চার্মস’ (চর হেলথ অ্যান্ড রেজিলিয়েন্স ফর মাদারস অ্যান্ড সোসাইটি) প্রকল্পের আওতায় ব্র্যাকের উদ্যোগে সোমবার ২১ এপ্রিল কুড়িগ্রামের চর নারায়নপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘সুস্বাস্থ্য’ প্রথামিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। ফিলিপস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১৫টি চরের ৩৮ হাজারেরও বেশি মানুষকে প্রযুক্তিনির্ভর, গুণগত মানসম্পন্ন এবং সহজপ্রাপ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান।

উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন, স্থানীয় সরকার, স্বাস্থ্যসেবা প্রদানকারী, ব্র্যাক এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, নারায়নপুর ইউনিয়নে প্রায় ৪০ হাজার মানুষের বাস। এখানে চারটি সরকারি কমিউনিটি ক্লিনিক রয়েছে, তবে সেখানে সন্তান প্রসবের সেবা দেওয়া হয় না। ব্র্যাকের উদ্যোগ এই অঞ্চলের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করবে। ভবিষ্যতে সরকারের সঙ্গে একসাথে কাজের মাধ্যমে ব্র্যাক এই অঞ্চলের স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্র্যাকের হেলথ সিস্টেম ট্রান্সফরমেশন অ্যান্ড ইনোভেশন কর্মসূচির প্রধান ডা. ইমরান আহমেদ চৌধুরী বলেন, ব্র্যাকের ‘সুস্বাস্থ্য’ কেন্দ্র প্রমাণ করেছে— প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা দূর করা এবং সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

এসময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আ. ন. ম. গোলাম মোহাইমেন, নাগেশ্বরী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. মো. আতিকুর রহমান এবং ১২ নং নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা।

এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছ প্রসূতি মা, নবজাতক শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এছাড়া দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। ‘চার্মস’ প্রকল্পের আওতায় সপ্তাহে সাত দিন চব্বিশ ঘণ্টা চালু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রশিক্ষিত ধাত্রী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা (স্বাস্থ্যকর্মী) নিরাপদ সন্তান প্রসব সেবা দেবেন। এ ছাড়া অসংক্রামক রোগ নির্ণয়, টিকাদান এবং টেলিমেডিসিন সেবাও দেওয়া হবে। চরাঞ্চলের বাসিন্দাদের মধ্য থেকে প্রশিক্ষণ পাওয়া কমিউনিটি হেলথ ওয়ার্কাররা ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবা নিতে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ স্বাস্থ্যচর্চায় স্থানীয় মানুষদের সচেতন করে তুলতে কাজ করছেন। এর পাশাপাশি স্থানীয় দক্ষ ধাত্রী, কিশোর-কিশোরী দল এবং প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে দীর্ঘদিনের প্রচলিত সামাজিক কুসংস্কারগুলো দূর করে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সন্তান প্রসব করার বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করা হচ্ছে।

‘চার্মস’ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মাতৃ ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমানো, আরও বেশি সংখ্যক মানুষকে টিকাদানের আওতায় নিয়ে আসা এবং দুর্যোগপ্রবণ ও জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ দুর্গম এলাকায় স্থানীয়ভাবে পরিচালিত মানসম্মত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা। এই প্রকল্প থেকে অর্জিত অভিজ্ঞতাগুলো ভবিষ্যতে দেশের অন্যান্য দুর্গম এলাকায় এ ধরনের উদ্যোগ বিস্তারের ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

Tags: সুস্বাস্থ্যস্বাস্থ্যসেবা
Previous Post

এনসিপি’র যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি

Next Post

প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চানখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী হত্যায় ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT