চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৬ বলে সেঞ্চুরি, লিস্ট এ ক্রিকেটের সর্বকনিষ্ঠ, রেকর্ডময় সূর্যবংশী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 24, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সূর্যবংশী ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় হাজারে ট্রফিতে ৩৬ বলে সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী। তাতে লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন। ১৪ বছর ২৭২ দিনে রেকর্ড গড়লেন বিহারের বাঁহাতি ব্যাটার। ২০২৪ সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশের বিপক্ষে খেলে অভিষেক হওয়ার পর এটি ছিল তার সপ্তম ম্যাচ। তার ৮৪ বলের ইনিংসে ১৬টি চার এবং ১৫টি ছক্কার মার ছিল। ১০ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করা সূর্যবংশী খেলেছেন ১৯০ রানের ইনিংস।

রাঁচিতে বিহারের হয়ে প্লেট লিগ ফিকশ্চারের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে এই কীর্তি গড়েন সূর্যবংশী। সিনিয়র ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে প্রথম সেঞ্চুরি এটি। ৩৬ বলে সেঞ্চুরির পর ১৫০ রান করেন ৫৯ বলে। পরে ৮৪ বল খেলে আউট হন ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা।

২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে চলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বিবেচনা করা হচ্ছে সূর্যবংশীকে। এ মাসের প্রথমদিকে সংযুক্ত আরব আমিরাতে হওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ৯৫ বলে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন। ওই ইনিংসে সূর্যবংশীর মাত্র ৬ রান কম পড়েছিল ভারতের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে আম্বাতি রাইডুর ইংল্যান্ডের বিপক্ষে করা ১৭৭ রানের রেকর্ড। ২০০২ সালে ট্যান্টনে ওই রেকর্ড গড়েছিলেন রাইডু যা এখনও ভাঙতে পারেনি ভারতের কোনো ব্যাটার।

এখন পর্যন্ত ১৫টি যুব ওয়ানডে খেলা সূর্যবংশী ৫১.১৩ গড়ে দুটি সেঞ্চুরি, তিনটি হাফ সেঞ্চুরি করেছেন যার স্ট্রাইকরেট ১৫৮.৭৯। রাইজিং স্টারস এশিয়া কাপ টি-টুয়েন্টিতে ৪২ বলে ১৪৪ রানের ইনিংস খেলেছিলেন সূর্যবংশী যা যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। ওই ইনিংসে ৩২ বলে সেঞ্চুরি তুলেছিলেন যা ছেলেদের টি-টুয়েন্টির ক্রিকেটে সবমিলে যৌথভাবে ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি। চলতি মাসের শুরুতে কলকাতায় মহারাষ্ট্রের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১০৮ রান করেন সূর্যবংশী, যা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড।

২০২৫ সালে সূর্যবংশীর সাফল্যের বছর ছিল। ১৩ বছর বয়সে আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার পর রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ বলে ১০১ রান করেন যা আইপিএলে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ন হন। সূর্যবংশী আইপিএল ২০২৫ আসরে সাতটি ম্যাচ খেলে ২০৬.৫৫ স্ট্রাইক রেটে ২৫২ রান করেছিলেন।

আইপিএলের পর থেকে সূর্যবংশী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যুব ওয়ানডেগুলোতে সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ড সফরটি বিশেষভাবে ফলপ্রসূ ছিল তার জন্য, কারণ ১৭৪.০১ স্ট্রাইক রেটে ৩৫৫ রান সংগ্রহ করেছিলেন। ১৫ জানুয়ারী থেকে জিম্বাবুয়ে বিশ্বকাপের জন্য দলের সাথে রওনা হওয়ার আগে বেঙ্গালুরুতে একটি কন্ডিশনিং ক্যাম্প করবে ভারতীয় অনূর্ধ্ব-১৯।

Tags: ‘সূর্যবংশী’অস্ট্রেলিয়াআইপিএলইংল্যান্ডগুজরাটবিজয় হাজারেভারতরাজস্থানলিড স্পোর্টস
Previous Post

তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে মানুষের ঢল

Next Post

নির্বাচনী সমঝোতায় আসন ছাড়ার ঘোষণা বিএনপির

Next Post
বিএনপি নেতারা নির্বাচনী সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী সমঝোতায় আসন ছাড়ার ঘোষণা বিএনপির

তিনজন অফিসার সমিতির সদস্য ভোট কেন্দ্রে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি অফিসার সমিতির ভোটে বিএনপিপন্থিদের নিরঙ্কুশ জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT