চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাত না মেলানোর জবাব দিতে পারেনি পাকিস্তান, বড় জয় ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:31 অপরাহ্ন 14, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, পাকিস্তানের ফিল্ডার ড্রাইভে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত বনাম পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রোববার গ্রুপ ‘বি’তে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। জয়ী বোলারদের সামনে সুবিধা করতে পারেননি প্রতিপক্ষ ব্যাটাররা। ৯০ রানে জিতেছে ভারতের যুবারা। ম্যাচের আগে বা টসের পর প্রতিপক্ষ অধিনায়কের সাথে হাত মেলানো এড়িয়ে গেছেন ভারত অধিনায়ক। আসরের সব খেলা সরাসরি দেখাচ্ছে আইস্ক্রিন।

আইস্ক্রিন ডাউনলোড করে সাবস্ক্রাইব করতে ভিজিট করুন: https://iscreen.page.link/fsv

রোববার দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফ। সেসময় তার সঙ্গে হাত মেলাননি আয়ুশ মাহাত্রে। আইসিসির আহ্বান ছিল, বয়সভিত্তিক খেলায় যেন এ ধরনের রাজনীতি টেনে না আনা হয়, ভারত বার্তাটি শোনেনি।

অবশ্য ম্যাচে সেটির জবাবও দিতে পারেনি পাকিস্তান, নির্ধারিত ওভারের আগে ৪৬.১ ওভারে ২৪০ রানে অলআউট হয়েছিল ভারত। রানতাড়ায় নেমে ৪১.২ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় পাকিস্তান যুবারা।

আগে নেমে ওপেনার আয়ুশ করেন ৩৮। এদিন ব্যাট জ্বলেনি ১৪ বর্ষী বৈভব সূর্যবংশীর, ৫ রান করে সাজঘরে ফেরেন। সর্বোচ্চ রান আসে অ্যারন জর্জের ব্যাটে, ১২ চার ও এক ছক্কায় ৮৮ বলে ৮৫ করেন তিনি। অভিজ্ঞান কুন্দু করেন ২২ রান। কানশিক চৌহান করেন ৪৬ রান।

পাকিস্তানের মোহাম্মদ সায়েম এবং আব্দুল সোবহান নেন ৩টি করে উইকেট। নিকাব সফিক নেন ২টি উইকেট। একটি করে উইকেট নেন আলী রাজা এবং আহমেদ হোসেন।

জবাবে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের, ওপেনার উসমান খান করেন ১৬ রান। টপঅর্ডারের আর কোন ব্যাটার সুবিধা করতে পারেননি। মিডল অর্ডারে ফারহান করেন ২৩ ও হুজাইফা আহসান ৯ চার ও ২ ছক্কায় ৮৩ বলে করেন ৭০ রান।

ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্র এবং কানশিক নেন ৩টি করে উইকেট। কিষাণ সিং নেন ২টি উইকেট। খিলান পাটেল ও সূর্যবংশীর নেন একটি করে উইকেট।

গত সেপ্টেম্বরে ছেলেদের এশিয়া কাপে ফাইনালসহ টানা তিন ম্যাচ সালমান আঘার দলের বিপক্ষে জয় পেয়েছিল সূর্যকুমার যাদবের দল এবং নভেম্বরে মেয়েদের বিশ্বকাপেও ফাতিমা সানাদের হারিয়েছিলেন হারমানপ্রিত কৌররা। সবশেষ হার নিয়ে ক্রিকেটের বড় আসরগুলোতে ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না পাকিস্তান, টানা পাঁচ ম্যাচে পাঁচটি জয় ভারতের। এসব ম্যাচে ভারতীয়রা হাত মেলাননি পাকিস্তানিদের সাথে।

Tags: ‘সূর্যবংশী’অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপপাকিস্তানভারতলিড স্পোর্টস
Previous Post

ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতায়ন করছে গ্রামীণফোন একাডেমি

Next Post

নিজেকে রাজকীয় চিত্রকলায় উপহার পেলেন মেসি

Next Post
দর্শক ও শিল্পীদের সঙ্গে চিত্রশিল্পের প্রদর্শনী উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকে রাজকীয় চিত্রকলায় উপহার পেলেন মেসি

ভারতীয় দূতাবাসের সামনে ভারতের দূতাবাসের সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রণয় ভার্মাকে তলবের পর ঢাকার উদ্বেগ প্রত্যাখ্যান করে নয়াদিল্লির বিবৃতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT