চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুব ওয়ানডেতে সূর্যবংশীর রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 পূর্বাহ্ন 03, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার সূর্যবংশী ব্যাট হাতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে তাণ্ডব চালাচ্ছেন বৈভব সূর্যবংশী। সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে ৪৮ রান এবং দ্বিতীয়টিতে করেন ৩৪ বলে ৪৫ রান। তৃতীয় ম্যাচে রীতিমত রেকর্ডই গড়লেন ১৪ বর্ষী ক্রিকেটার।

নর্দাম্পটনের কাউন্ডি গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ দলের তৃতীয় ওয়ানডেতে ৩১ বলে ৮৬ রান করেছেন। ছিল ৬টি চার ও ৯ ছক্কার মার। তাতেই নতুন রেকর্ড গড়লেন সূর্যবংশী। যুব ওয়ানডেতে ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটি।

যুব ওয়ানডেতে ভারতের হয়ে এক ইনিংসে আগে সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছেন দুজন। ২০০৯ সালে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১৫১ রানের ইনিংসে ৮ ছক্কা মেরেছিলেন মানদিপ সিং। ২০২২ যুব ওয়ানডে বিশ্বকাপে উগান্ডার বিপক্ষে অপরাজিত ১৬২ রানের ইনিংসে ৮ ছক্কা মেরে মানদিপের পাশে বসেন রাজ বাওয়ার। এবার তাদের ছাড়িয়ে গেলেন সূর্যবংশী।

এদিন ২০ বলে ফিফটি করেন সূর্যবংশী। যুব ওয়ানডেতে যা ভারতের দ্বিতীয় দ্রুততম ফিফটি। দ্রুততম ফিফটির রেকর্ডটা রিশভ পান্টের। ২০১৬ যুব ওয়ানডে বিশ্বকাপে মিরপুরে নেপালের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেছিলেন তিনি।

সূর্যবংশীর রেকর্ড গড়ার দিনে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজের ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। আগে ব্যাটে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেটে ২৬৮ রান করে ইংল্যান্ড। জবাবে নেমে ৩৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

Tags: ‘সূর্যবংশী’ইংল্যান্ডভারতযুব ওয়ানডেলিড স্পোর্টস
Previous Post

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে প্রায় সব রাজনৈতিক দল একমত

Next Post

ভিন্ন নামে ছেলের যুক্তরাজ্যে অ্যাপার্টমেন্ট ক্রয়, চাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ও যুবক একসঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিন্ন নামে ছেলের যুক্তরাজ্যে অ্যাপার্টমেন্ট ক্রয়, চাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী

বিদেশ থেকে আসা যাত্রীরা ব্যাগেজ নিয়ে বিমানবন্দরে অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুল্ক ছাড়া বিদেশ থেকে আনা যাবে মোবাইল-স্বর্ণালংকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT