চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৫ বলে ১৭১, আরেকটি রেকর্ডের মালিক হলেন সূর্যবংশী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 12, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার সূর্যবংশী ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈভব সূর্যবংশী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রানপাহাড় গড়েছে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ৪৩৩ রান। বড় অবদান রেখেছেন ১৪ বর্ষী বৈভব সূর্যবংশী, করেছেন ৯৫ বলে ১৭১ রান। বিধ্বংসী ইনিংসে ছিল ১৪ ছক্কা, যুব ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড গড়েছে যেটি।

৫৬ বলে ৫ চার ও ৯ ছক্কায় সেঞ্চুরি করেন সূর্যবংশী। ইনিংস থামে ১৪ ছক্কা ও ৯ চারে ৯৫ বলে ১৭১ রানে। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মাইকেল হিলের। ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ১২৪ রানের ইনিংসে ১২ ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।

যদিও ভারতের যুব দলের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি আগেও ছিল সূর্যবংশীর। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৭৮ বলে ১৪৩ রানের ইনিংসে ১০ ছক্কা হাঁকিয়েছিলেন।

ইংল্যান্ডের বিপক্ষে সেই ইনিংসে তিনি ৫২ বলে যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। ভেঙেছিলেন ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষেই ৫৩ বলে সেঞ্চুরি করা পাকিস্তানের কামরান গুলামের রেকর্ড। আরব আমিরাতে শুক্রবার করা সেঞ্চুরিটি দ্রুততমের তালিকায় এখন তৃতীয় স্থানে।

চতুর্থ স্থানে আছেন তামিম ইকবাল, ইংল্যান্ডের বিপক্ষে করা ৬৮ বলের সেঞ্চুরি, ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ৭ বছর দ্রুততম সেঞ্চুরির তালিকায় যেটি ছিল শীর্ষে।

Tags: ‘সূর্যবংশী’অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপভারতলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাত
Previous Post

‘মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে হাদিকে গুলি করে’

Next Post

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

Next Post
বিএনপি নির্বাচনী প্রতীক লাঙ্গল ও দলীয় পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তৃতা, সাংবাদিকের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদির গুলির ঘটনায় অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেবে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT