চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দলে নিঃস্বার্থ ক্রিকেটার রাখতে চাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 13, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের ক্রিকেটার অনুশকা শর্মা, ক্রিকেট মাঠে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে সবেই বড় ব্যবধানে জিতেছে ভারত। কোনো ম্যাচে লাল-সবুজদের লড়াই করার সুযোগ দেয়নি সূর্যকুমার যাদবের দল। দুদলের পার্থক্যটা দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। বাংলাদেশকে হোয়াইটওয়াশের পর অধিনায়ক সূর্যকুমার বলেছেন, নিঃস্বার্থ ক্রিকেটারদের তিনি দলে চান, দলের চেয়ে কেউ বড় নয়।

বাংলাদেশের সঙ্গে শেষ ম্যাচে ৬ উইকেটে ২৯৭ রান তোলে ভারত, যা আন্তর্জাতিক টি-টুয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ১৩৩ রানে জয়ের ম্যাচে সাঞ্জু স্যামসন করেন ১১১ রান। ইনিংসটি ছিল ৯ চার ও ৮ ছক্কায় সাজানো। ৯৬ রানে বাউন্ডারি মেরে শতক আদায় করেন স্যামসন। ধীরস্থিরভাবে ঝুঁকি না নিয়ে অপেক্ষা করেও তিনি শতকের ঘরে পোঁছাতে পারতেন। সেটি না করে বড় শট খেলেন। এটিকে উদাহরণ হিসেবে টেনেছেন সূর্য।

৩৪ বর্ষী সূর্যকুমার বলেছেন, ‘মনে করি দল হিসেবে আমরা অনেককিছু অর্জন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিরিজের শুরুতে যেটা বলেছিলাম যে, আমার দলে নিঃস্বার্থ ক্রিকেটার রাখতে চাই। আমরা নিঃস্বার্থ দল হতে চাই। হার্দিক পান্ডিয়া যেমন বলেছিলেন, আমরা মাঠ ও মাঠের বাইরে একে অপরের পারফরম্যান্স উপভোগ করতে চাই। যতটা সম্ভব বাইরে সময় কাটাতে চাই। তাতে একে অপরের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে এবং একে অপরের সঙ্গে মজা করতে চাই। আমাদের দলে এমন কথাই হয়ে থাকে।’

‘‘শ্রীলঙ্কা সিরিজের শুরুতেও গৌতি ভাই (গৌতম গম্ভীর) একই কথা বলেছেন, ‘কেউই দলের চেয়ে বড় নয়।’ আপনি ৯৯ রানে কিংবা ৪৯ রানে থাকুন না কেনো, দলের জন্য যদি মনে হয়ে বলটি মাঠের বাইরে পাঠানো উচিত, আপনাকে মারতেই হবে। সঞ্জু এই কাজটাই করেছে। ওর জন্য অনেক খুশি।’’

স্যামসন ছাড়া বাকিরাও সিরিজে দারুণ পারফর্ম করেছেন। প্রথমবারের মতো দলে জায়গা পেয়ে দ্বিতীয় ম্যাচে ৩৩ বলে ৭৪ রান করেছেন নীতিশ কুমার। তার ইনিংসটা ইঙ্গিত দেয় ভারতের পাইপলাইনের ক্রিকেটাররা কতটা প্রস্তুত।

Tags: গৌতমলিড স্পোর্টসসূর্যকুমার
Previous Post

টেকনাফে অনুপ্রবেশের চেষ্টায় থাকা ৩৭ রোহিঙ্গাকে ফেরত

Next Post

চার্টার্ড ফ্লাইটে রাতে দেশে ফিরছে শান্তবাহিনী

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার্টার্ড ফ্লাইটে রাতে দেশে ফিরছে শান্তবাহিনী

বাংলাদেশের ধর্মীয় নেতা ও মুসল্লিরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রুকনরাই নির্বাচিত করবে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নতুন আমির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT