চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেক্ষাগৃহে নিশোর ‘সুড়ঙ্গ’র দাপট অব্যাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 02, জুলাই 2023
in বিনোদন
A A
নিশোরের 'সুড়ঙ্গ' সিনেমার দৃশ্য, চরিত্ররা ভীত ও উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির আগে থেকেই আলোচনায় ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো অভিনীত প্রথম ছবি ‘সুড়ঙ্গ’। ঈদের দিন থেকেই ছবিটি প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে হাউজফুল যাচ্ছে রায়হান রাফীর এই ছবি! 

ছবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘সুড়ঙ্গ’ মুক্তির প্রথম তিন দিন স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে সব শো ছিল হাউজফুল! ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা মিলিয়ে মাত্র ৯টি শো পায় ‘সুড়ঙ্গ’। সেই সংখ্যা তৃতীয় দিনে বেড়ে দাঁড়ায় ৩৩টি শো!

সিঙ্গেল স্ক্রিনের সিনেমাহলেও একই চিত্র। ঈদের দিন তো বটেই, এরপর আরো দুই দিন সিঙ্গেল স্ক্রিনে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’র প্রতিটি শো হাউজফুল ছিলো।

শনিবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলী সিনেমা হলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ‘সুড়ঙ্গ’র রাত ৮টার শো দেখতে অপেক্ষায় আছেন বহু মানুষ। এসময় কথা হয় হলটির কর্মকর্তা আহসানউল্লাহর সাথে। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, শ্যামলীতে ঈদের দিন থেকেই ‘সুড়ঙ্গ’র প্রতিটি শো হাউজফুল যাচ্ছে। শনিবার দিনভর বৃষ্টিতেও সবগুলো শো ছিলো হাউজফুল।

তিনি জানান, লোকজন শনিবারের সুড়ঙ্গ’র টিকেট না পেয়ে ফিরে গেছেন। অনেকে রবিবারের অগ্রিম টিকেট কিনে নিয়েছেন।

ঢাকার লায়ন সিনেমাসে শনিবার (১ জুলাই) ‘সুড়ঙ্গ’র নতুন ৪টি শো যুক্ত হয়েছে। এখন প্রতিদিন ৮টি করে শো চলছে এখানে।

দর্শক চাহিদা থাকায় সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব রাত ১টায় ‘বিশেষ ভিআইপি শো’ নামে শনিবার থেকে রাতজাগা প্রদর্শনী শুরু করেছে।

টাঙ্গাইলের ভূঞাপুরে আফরান নিশোর জন্মভূমিতে কোনো সিনেমাহল না থাকায় স্বাধীনতা কমপ্লেক্সকে বানানো হয়েছে অস্থায়ী সিনেমাহল! এতে প্রতিদিন ৪টি করে শো হাউজফুল গেছে। দূর-দূরান্ত থেকে আসা অনেকেই টিকিট না পেয়ে ফেরত যাচ্ছেন। শো বাড়িয়ে দেওয়ার দাবি উঠেছে। এমনটাই জানানো হয়েছে সুড়ঙ্গ’র প্রযোজনা সংস্থা থেকে।

Tags: অভিনয়আফরান নিশোলিড বিনোদনশ্যামলীসিনেমাসুড়ঙ্গহাউজফুল
Previous Post

এক ফ্রেমে ‘প্রহেলিকা’ টিম!

Next Post

কয়লা নিয়ে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে ভিড়েছে জাহাজ

Next Post
জাহাজ থেকে কয়লা বোঝাই করে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়লা নিয়ে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে ভিড়েছে জাহাজ

ডায়েট কোকের বিজ্ঞাপন, স্বাস্থ্য সচেতনতার জন্য সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যের কথা ভেবে যে ডায়েট কোক, সেই ডায়েট কোকেই ক্যান্সারের উপাদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT