চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিবিহীন ম্যাচে সুয়ারেজের জোড়া গোলে সেমিতে মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 পূর্বাহ্ন 21, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মিয়ামি ফুটবল দলের খেলোয়াড়রা গোলের প্রস্তুতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডি পলের করা আবেদনের সময় মাশ্চেরানো শিষ্যরা

মেজর লিগ সকারের লিগস কাপে কোয়ার্টার ফাইনালে টাইগার্স ইউএনএলকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। বৃহস্পতিবার ভোরে মিয়ামির মাঠে স্পটকিক থেকে লুইস সুয়ারেজের জোড়া গোলে জয় পায় মিয়ামি।

কাপের গ্রুপপর্বের ম্যাচে নেকাক্সার বিপক্ষে চোটে পড়েছিলেন লিওনেল মেসি। পরে লিগে একটি ম্যাচ খেললেও এদিন তাকে ছাড়া মাঠে নামে হাভিয়ের মাশ্চেরানোর দল। শেষ আটের এক লেগের ম্যাচে ঘরের মাঠে নেমে শুরুতে ধুঁকতে থাকে মিয়ামি। বল দখলেও ছিল না আধিপত্য।

প্রথমার্ধের ২৩ মিনিটে টাইগার্সের ডিফেন্ডারের ডি বক্সের মধ্যে হ্যান্ডবলে পেনাল্টি পায় মিয়ামি। সুয়ারেজ স্পটকিক প্রথম গোলটি করেন। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কেউ।

৪৮ মিনিটে রদ্রিগো ডি পলের বাড়িয়ে দেয়া শট হেডে টাইগার্সের জালে পাঠাতে ব্যর্থ হন তাদেও আলেন্দে। মিয়ামি রক্ষণকে পরাস্ত করে ৬৭ মিনিটে জালে বল পাঠান টাইগার্সের অ্যাঙ্গেল কোরেয়া। ১-১ সমতা আসে।

পরের ২০ মিনিটে গোলের দেখা পায়নি কেউই। ৮৭ মিনিটে ডি পলের শটের মুখে আবারও বক্সের ভেতরে পেনাল্টির আবেদন করে মিয়ামি। পেয়েও যায়, দ্বিতীয় পেনাল্টিও নেন লুইস সুয়ারেজ। ৮৯ মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে আবার এগিয়ে নেন সুয়ারেজ।

যোগ করা ৭ মিনিটে আর সমতায় ফিরতে পারেনি টাইগার্স। যদিও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল টাইগার্স। ৬০ ভাগ ছিল তাদের দখলে। সেমির স্বপ্নভঙ্গ হয় তাদের।

২০১৮-১৯ মৌসুমে শুরু হওয়া লিগস কাপে একটি শিরোপা জিতেছে মিয়ামি। ২০২২-২৩ মৌসুমে লিগ কাপ ঘরে তোলে তারা। প্রথম দল হিসেবে দ্বিতীয় শিরোপার খোঁজে তারা।

Tags: ইন্টার মিয়ামিলিওনেল মেসিলিগ কাপলিড স্পোর্টসলুইস সুয়ারেজ
Previous Post

শক্তিশালী রেইনবেল্টের প্রভাবে দেশজুড়ে বাড়বে বৃষ্টির প্রবণতা

Next Post

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ জনের মৃত্যু

Next Post
প্রাইভেটকার উল্টে গেছে এক্সপ্রেসওয়েতে, তিনজনের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ জনের মৃত্যু

গাজা দখলে ইসরায়েলের হামলার দৃশ্য, বিস্ফোরণ ও ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা দখলে ইসরায়েলের হামলা, একদিনেই ৮১ ফিলিস্তিনি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT