চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশের পক্ষে আদালত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 পূর্বাহ্ন 28, জুন 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডোনাল্ড ট্রাম্প একটি বক্তৃতা দিচ্ছেন, প্যাপারাজি ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নাগরিকত্ব অধ্যাদেশের পক্ষে রায় দিয়েছেন। ৬–৩ ভোটে বিভক্ত রায়ে শীর্ষ আদালত বলেছে, ফেডারেল জেলা আদালতের বিচারকরা আর সহজে পুরো দেশে একযোগে কোনো প্রেসিডেন্সিয়াল নির্বাহী আদেশ আটকে দিতে পারবেন না।

রয়টার্স জানিয়েছে, এই বিচারকেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ স্থগিত করতে দেশব্যাপী আদেশ জারি করেছিলেন। রায়ের ফলে ট্রাম্পের বিতর্কিত ‘জন্মসূত্রে নাগরিকত্ব’ বাতিলের উদ্যোগ থেকে শুরু করে ভবিষ্যতের যেকোনো প্রেসিডেন্সিয়াল নীতিকে আদালতে চ্যালেঞ্জ করা কঠিন হয়ে পড়বে। তবে সুপ্রিম কোর্ট এ রায়ে জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক বৈধতা নিয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত দেয়নি।

এ ছাড়া ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের ফেডারেল বিচারকদের দেওয়া দেশব্যাপী স্থগিতাদেশগুলো পুনর্বিবেচনার নির্দেশ দেন। বিচারপতি অ্যামি কনি ব্যারেট এই রায় ঘোষণা করেন। তিনি বলেছেন, ফেডারেল আদালতগুলোর দায়িত্ব নির্বাহী শাখার ওপর সাধারণ তত্ত্বাবধান করা নয়, বরং কংগ্রেস প্রদত্ত সীমার মধ্যে মামলা ও বিতর্ক নিষ্পত্তি করা।

তিনি আরও বলেন, যদি কোনো আদালত সিদ্ধান্তে আসে যে নির্বাহী শাখা বেআইনিভাবে কাজ করেছে, তার মানে এই নয় যে আদালত নিজেও তার ক্ষমতার সীমা ছাড়িয়ে যাবে। ছয়জন রক্ষণশীল বিচারক এই রায়ের পক্ষে ভোট দিয়েছেন, আর তিনজন উদারপন্থী বিচারপতি ভিন্নমত দিয়েছেন। এদিকে রায় ঘোষণার পর এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে ফিরে আসার প্রথম দিনেই ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে বলা হয়, যেসব শিশুর বাবা-মা একজনও মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী নন, তারা যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও নাগরিকত্ব পাবে না। ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে ২২টি রাজ্যের ডেমোক্রেট অ্যাটর্নি জেনারেল, অভিবাসী অধিকারকর্মী ও অভিবাসী গর্ভবতী নারীরা মামলা করেছিলেন।

Tags: ডোনাল্ড ট্রাম্পনাগরিকত্ব
Previous Post

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ

Next Post

জন্মদিনে চ্যানেল আইয়ের পর্দায় কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমান

Next Post
বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কিংবদন্তি ফেরদৌসী রহমানের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে চ্যানেল আইয়ের পর্দায় কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমান

ফেরদৌসী রহমান ও একজন পুরুষের মধ্যে ফুলের তোড়া উপহার আদান-প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরদৌসী রহমান: পবিত্র আত্মার মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT