চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
10:16 পূর্বাহ্ন 29, মে 2022
in - সেমি লিড, আদালত
A A
সুপ্রিম কোর্টের গেটের সামনে নিরাপত্তা কর্মীরা অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার সকাল থেকেই আইনজীবী ও সংশ্লিষ্টদের সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড দেখা হচ্ছে। আর বিচার প্রার্থী কেউ প্রবেশ করতে গেলে তার মামলা সংক্রান্ত প্রাথমিক তথ্য জেনে প্রবেশ করতে দেয়া হয়েছে। এদিকে আজ সকাল থেকেই সুপ্রিম কোর্টে প্রবেশের প্রত্যেকটা গেইটেই পুলিশের বাড়তি উপস্থিত দেখা গেছে।

গত বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট মোড় ও দোয়েল চত্বরসহ আশপাশের ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে দু-পক্ষই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়ে। একপর্যায়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ছাত্রদল কর্মী হামলার শিকার হয়ে রক্তাক্ত হন।

এছাড়া সমিতি প্রাঙ্গণে রাখা আইনজীবী তৈমুর আলম খন্দকারের গাড়ি ভাঙচুর করা হয়। এমন প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর শনিবার জানানো হয় যে, রোববার থেকে সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটক সকাল সাড়ে ১০টার পর থেকে বন্ধ থাকবে। তবে মাজার গেট সার্বক্ষণিক খোলা থাকবে। আর সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন মসজিদ গেট সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে। তবে মসজিদে মুসল্লিদের প্রবেশের জন্য পাশের সরু গেটটি সবসময় খোলা থাকবে। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলসংলগ্ন গেট দিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে শুধু গাড়ি বের হতে পারবে। তবে এই গেট দিয়ে কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে পারবে না। আর একাডেমির বিপরীত পাশে অবস্থিত ন্যায় সরণীর গেটটি সার্বক্ষণিক বন্ধ থাকবে।

Tags: ছাত্রদলছাত্রলীগপুলিশবিএনপিসুপ্রিম কোর্ট
Previous Post

প্রকাশ হলো সাব্বির নাসির ও সম্পা বিশ্বাসের ‘হারমোনি বাজাও’

Next Post

বিশ্বে একদিনে ৪ লাখের বেশি করোনা শনাক্ত

Next Post
স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের নমুনা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে একদিনে ৪ লাখের বেশি করোনা শনাক্ত

রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকারে দুই ফুটবল কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রফি জিতে এমবাপেকে ভুলে গেছেন রিয়াল সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT