ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরিবর্তিত পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতি না থাকলেও, ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা রয়েছে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকা প্রশাসক মোহাম্মদ শের আলী।








