চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে ৮২ জনের প্রাণহানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: রয়টার্স

ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৮২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ।  

বিবিসি জানিয়েছে, শনিবার ৭ সেপ্টেম্বর দেশটির উত্তরাঞ্চলে শক্তিশালী এই ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ইয়াগির প্রভাবে দেশটিতে ভারী বৃষ্টিপাত, ভূমিধস এবং বন্যা দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে হাজার হাজার লোককে বাসার ছাদে আটকে থাকতে দেখা গেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ১৫ লাখ মানুষ।

দেশটির সরকারি সংবাদ মাধ্যম ভিএন এক্সপ্রেস জানিয়েছে, ভিয়েতনামের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার সকালে চাও ব্যাং এর পার্বত্য প্রদেশে ভূমিধসের ফলে ২০ জন যাত্রী নিয়ে একটি বাস নদীতে ভেসে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা ও ভূমিধসে অন্তত ৭৫২ জন আহত হয়েছেন।

এছাড়া ফু থো প্রদেশে সোমবার সকালে উপচানো রেড নদীর ওপর একটি স্টিলের সেতু ভেঙ্গে পড়ে। এতে ১০টি গাড়ি ও ট্রাকসহ দুটি মোটরসাইকেল নদীতে পড়ে যায়। তিনজনকে নদী থেকে তোলা হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন।

টান দীর কাছাকাছি বসবাসকারী ৫০ বছর বয়সী ফান থি তুয়েত বলেছেন,  তিনি কখনও এমন কিছু দেখেননি। তিনি বলেন, আমি সব হারিয়ে ফেলেছি, সব চলে গেছে। আমাদের জীবন বাঁচাতে আমাকে উচু ভূমিতে আসতে হয়েছিল। আমরা কোনো আসবাবপত্র সঙ্গে আনতে পারিনি। এখন সবকিছুই পানির নিচে।

ভিয়েতনামে কয়েক দশকে যতগুলো ঘূর্ণিঝড় আঘাত হেনেছে তার মধ্যে ঘূর্ণিঝড় ইয়াগি সবচেয়ে শক্তিশালী। ইয়াগির গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। দেশের আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, মুষলধারায় বৃষ্টিপাত অব্যাহত থাকার ফলে ব্যাপক বন্যা ও ভূমিধস ঘটতে পারে।

ভিয়েতনামে আঘাত হানার আগে গত সপ্তাহে ইয়াগির তাণ্ডবে ফিলিপিন্সে কমপক্ষে ২০ জন এবং চীনের দক্ষিণাঞ্চলে চারজনের প্রাণহানি ঘটেছে।

Tags: ভিয়েতনামসুপার টাইফুন
Previous Post

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

Next Post

রাষ্ট্র পুনর্গঠনের কাজে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

Next Post
জনপ্রিয় যুবক বক্তা জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন, দর্শকরা মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র পুনর্গঠনের কাজে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

ডেঙ্গু ভ্যাকসিনের বোতল ও একজন চিকিৎসক. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুর ভ্যাকসিন সম্পর্কে যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT