চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘রাগাসা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফিলিপাইনে সুপার টাইফুন রাগাসার প্রভাব, ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘রাগাসা

ফিলিপাইনের উত্তরাঞ্চলে সুপার টাইফুন ‘রাগাসা’ আঘাত হেনেছে। এরপর ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিকে সম্ভাব্য বিপর্যয়কর বলে বর্ণনা করেছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ।

সোমবার ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল তিনটায় ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় কাগায়ান প্রদেশের পানুইটান দ্বীপের স্থলভাগে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা।

ফিলিপাইনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ঘণ্টায় ২৩০ কিলোমিটার বা ১৪৩ মাইল বেগে টাইফুনটি দক্ষিণ চীনের পশ্চিম দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, রাগাসা জীবন-হুমকিপূর্ণ ঝড়ো হাওয়ার ঝুঁকি নিয়ে আসছে, যার উচ্চতা ৩ মিটার বা ১০ ফুট পর্যন্ত ছাড়িয়ে যাবে। ব্যাপক বন্যা, ভূমিধস এবং ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতির বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এদিকে সুপার টাইফুন আঘাত হানার খবরে রাজধানী ম্যানিলাসহ দেশটির বিস্তীর্ণ অংশে স্কুল এবং সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে।

দেশটির দুর্গম উপকূলীয় এলাকা বাতানেস বা বাবুইয়ান দ্বীপপুঞ্জ এবং পূর্বাঞ্চলের কাউন্টি হুয়ালিয়েন থেকে প্রায় ৩০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া সোমবার ভোর থেকে দক্ষিণ ও পূর্ব তাইওয়ানের বনাঞ্চল এবং নৌপথ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু ফেরি পরিষেবাও স্থগিত করা হয়েছে।

Tags: ফিলিপাইন
Previous Post

২৪ ঘণ্টায় রেকর্ড ১১৭ মিলিমিটার বৃষ্টি, হাঁটুপানি জমেছে ফেনী শহরে

Next Post

বিসিবি নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন ফারুক

Next Post
বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিতে ফারুক সাংবাদিকদের সামনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন ফারুক

বাংলাদেশ ফুটবল দলের যুব দল, মাঠে প্রস্তুত, জার্সি নম্বর সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

'সেমির প্রতিপক্ষ যেই হোক, আমরা জেতার জন্য নামবো'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT