চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 06, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিভিন্ন গাড়ি ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত, ঝড়ের সময় ঝড়ের ঝাপটা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দ্বীপ রোটায় ৫ মাত্রার শক্তিশালী হারিকেনের সমতুল্য সুপার টাইফুন ‘বাভি’ আঘাত হেনেছে। আবহাওয়া কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তায় এই ঝড় থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানায়। 

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা সংস্থা জানিয়েছে, আজ (৬ জুলাই) সোমবার আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে দ্বীপজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।  সুপার টাইফুন ‘বাভি’-এর কেন্দ্র রোটা দ্বীপের ওপর দিয়ে অতিক্রম করেছে। ঝড়ের সময় ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ মাইল বা প্রায় ২৯০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোটা মিউনিসিপাল অপারেশন সেন্টারের জনসংযোগ কর্মকর্তা লু রোসারিও জানান, প্রায় দেড় হাজার বাসিন্দার দ্বীপটিতে ইতোমধ্যে বহু মানুষ ঘরবাড়ি ও স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছেন। প্রবল বাতাস ও বন্যার কারণে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। ঝড়ের তাণ্ডবে একটি টেলিযোগাযোগ টাওয়ার ভেঙে পড়ায় দ্বীপের কয়েকটি এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে।

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবার আবহাওয়াবিদ ল্যান্ডন আইডলেট এক অনলাইন ব্রিফিংয়ে বলেন, রোটা পুরোপুরি সুপার টাইফুনের কবলে পড়েছিল এবং সেখানে ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ মাইল বেগে বাতাস রেকর্ড করা হয়েছে। একই সময় টিনিয়ান দ্বীপ, গুয়ামের উত্তরাঞ্চল এবং সাইপানের দক্ষিণাঞ্চলেও ক্যাটাগরি-১ হারিকেনের সমতুল্য শক্তিশালী বাতাস বয়ে গেছে। তবে সুপার টাইফুন বাভি ধীরে ধীরে এলাকা ছেড়ে যাচ্ছে এবং পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে।

এর আগে আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছিল, ঝড়টি সরাসরি রোটায় আঘাত হানলে দ্বীপটির বড় অংশ কয়েক সপ্তাহ, এমনকি তারও বেশি সময় বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে।

Tags: যুক্তরাষ্ট্রসুপার টাইফুন
Previous Post

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

Next Post

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতালো রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

Next Post
বাংলাদেশের নাট্যশিল্পের দৃশ্য, তিনজন অভিনেতা একটি সুন্দর উদ্যানের মধ্যে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতালো রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

বয়সী নারী শিল্পী পুতুলের মতো চোখ বন্ধ করে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তী লোকশিল্পী তীজন বাঈ আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT