চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুমরাহ-আর্শদীপে বড় হার দেখল আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 পূর্বাহ্ন 21, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাট হাতে আগেই কাজটা করে রেখেছেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। আফগানিস্তানের সামনে বড় স্কোর দাঁড় করিয়ে বল হাতে বাকী কাজটা করেছেন জাসপ্রীত বুমরাহ-কুলদীপ যাদব ও আর্শদীপ সিং। আফগানদের ৪৭ রানে হারিয়ে সুপার এইট মিশন শুরু ভারতের।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৮১ রান তোলে রোহিত শর্মার দল। জবাবে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে আফগানিস্তান।

রানতাড়ায় নেমে আফগান ব্যাটারদের কেউই নিজেকে মেলে ধরতে পারেননি। ভারতীয় বোলারদের তোপে হয়েছেন দিশেহারা। সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন আজমতউল্লাহ ওমরজাই। ২০ বলে ২৬ রান করেন তিনি। ১৭ বলে ১৯ র ান করেন নাজিবুল্লাহ জাদরান। ২১ বলে ১৭ রান করেন গুলবাদিন নাইব। এছাড়া মোহাম্মদ নবি ১৪ বলে ১৪ এবং নূর আহমাদ ১৮ বলে ১২ রান করেন।

ভারতীয় বোলারদের মধ্যে জাসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং তিনটি করে উইকেট নেন। কুলদীপ যাদব নেন দুটি উইকেট।

আগে ব্যাটে নেমে শুরুটা মন্থর হয় ভারতের। নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২.৫ ওভারে দলীয় ১১ রানে রোহিতকে ফেরান ফজলহক ফারুকী। ১৩ বলে ৮ রান করেন।

পান্টকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন কোহলি। সপ্তম ওভারের শেষ বলে পান্ট ফিরে যান ১১ বলে ২০ রান করে। তার ইনিংসে ছিল ৪টি চারের মার।

গ্রুপপর্বে রান না পাওয়া কোহলি এই ম্যাচে রান পেয়েছেন। তবে ইনিংস লম্বা করতে ব্যর্থ হন। ৮.৩ ওভারে দলীয় ৬২ রানে রশিদ খানের শিকার হন। এক ছক্কায় ২৪ বলে ২৪ রান করেন।

১০.৫ ওভারে রশিদ খানের তৃতীয় শিকার হন শিভম দুবে। এক ছক্কায় ৭ বলে ১০ রান করেন।

পরে পঞ্চম উইকেট জুটিতে ঝড় তোলেন হার্দিক ও সূর্যকুমার। ১৭তমও ওভারের শেষ বলে সূর্যকুমার ফিরে যান ফারুকীর দ্বিতীয় শিকার হয়ে। ৫টি চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৫৩ রান করেন। ২৪ বলে ৩২ রান করেন পান্ডিয়া। শেষের দিকে ৬ বলে ১২ রান করেন অক্ষর প্যাটেল।

আফগানদের হয়ে রশিদ খান ও ফজলহক ফারুকী তিনটি করে উইকেট নেন।

Tags: ‘সুপার-এইট’আফগানিস্তান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪রশিদলিড স্পোর্টস
Previous Post

অতিরিক্ত সময়ের গোলে স্লোভেনিয়াকে আটকাল সার্বিয়া

Next Post

ইংলিশদের অপেক্ষা বাড়াল ডেনমার্ক

Next Post
ডেনমার্কের ফুটবল দল গোল উদযাপন করছে, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশদের অপেক্ষা বাড়াল ডেনমার্ক

কোরবানির চামড়া বিক্রির পরিবর্তন ও বাজারের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানির চামড়া আর আগের মতো বিক্রি হয় না কেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT