চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চের শেষে পিএসজির ঘরে উয়েফা সুপার কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 পূর্বাহ্ন 14, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা উয়েফা সুপার কাপ জেতার পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম উয়েফা সুপার কাপ জয়ের উদযাপনে পিএসজি

ইউরোপসেরা হয়ে গত মৌসুম শেষ ছিল, ২০২৫ উয়েফা সুপার কাপও জিতল ফরাসি ক্লাব পিএসজি। বুধবার রাতে ইতালির ব্লুনের্জি স্টেডিয়ামে ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। শেষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে পিএসজি।

ফাইনালে প্রথমার্ধেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পিএসজি। স্পারদের হয়ে ৩৯ মিনিটে পিএসজির জালে বল জড়ান মিকি ফন দা ভেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ক্রিস্টান রোমেরো। ৪৮ মিনিটে টটেনহ্যামের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।

পিছিয়ে থাকা পিএসজির জয়ের ত্রাতা হয়ে আসেন দুই সুপার সাব। ৮৫ মিনিটে লি কান-ইংইয়ে টটেনহ্যামের জালে প্রথম গোল জড়ান। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের চার মিনিটে হেডে দ্বিতীয় গোলটি করেন গঞ্জালো রামোস। সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে খেলা গড়ালে গোলের দেখা পায়নি দুদলই।

তাতেই পণ্ড হয় টটেনহ্যামের উয়েফা সুপার কাপ জয়ের স্বপ্ন। স্পাররা তিন মাসের ব্যবধানে দুটি ইউরোপিয়ান শিরোপা জয় হাতছাড়া করেছে।

ফ্রান্সের প্রথম ক্লাব হিসেবে পিএসজি জিতেছে উয়েফা সুপার কাপ। গত মৌসুমেই তারা অলিম্পিক মার্শেইর পর দ্বিতীয় ক্লাব হিসেবে ইউরোপসেরার মুকুট জিতেছিল। মার্শেই ৯২-৯৩ মৌসুমে প্রথম চ্যম্পিয়ন্স লিগ জেতে।

Tags: উয়েফা সুপার কাপটটেনহ্যামপিএসজিলিড স্পোর্টস
Previous Post

জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যা: ৮ পুলিশ সদস্য বরখাস্ত

Next Post

ইসরায়েলি হামলায় আরও ১২৩ ফিলিস্তিনি নিহত

Next Post
ফিলিস্তিনি নিহতের দাফনে শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি হামলায় আরও ১২৩ ফিলিস্তিনি নিহত

দুটি ফুটবলার গোল উদযাপন করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার মৌসুম পর হামজার গোলের দিনে হেরেছে লেস্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT