চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাক চালক বাবার পরিচয় দিতে কেন লজ্জা পেতেন সুনীতা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 17, জুন 2024
in বিনোদন
A A
সুনীতা তার বাড়ির সামনে দাঁড়িয়ে, সাধারণ জীবনযাত্রার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অসাধারণ অভিনয় দিয়ে ইতিমধ্যে সবার মন জয় করেছেন ‘পঞ্চায়েত’ সিরিজের ক্রান্তি দেবী ওরফে সুনীতা রাজওয়ার! এই সময়ে তাকে চেনেন না এমন সিনেমাপ্রেমী পাওয়া দুস্কর! সম্প্রতি নিজের অতীত নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী

জানিয়েছেন, এক সময় তিনি তার বাবার পেশার কথা বলতে গিয়ে নাকি লজ্জা পেতেন। কারণ তার বাবা ছিলেন একজন ট্রাক ড্রাইভার! তবে এখন চিত্রটা সম্পূর্ণ আলাদা। কিন্তু কেন লজ্জা পেতেন সুনীতা?

আসলে যে সময়ের কথা সুনীতা বলেছেন, তখন তিনি স্কুলের ছাত্রী। তার বাবা পেশায় একজন ট্রাক চালক , এই পরিচয় যথাসম্ভব স্কুলের অন্যদের কাছ থেকে লোকানোর চেষ্টা করতেন! কারণ সেখানকার স্কুলের বহু ছাত্র-ছাত্রীর বাবা হয় ব্যবসায়ী ছিলেন, না হলে পেশায় আইনজীবী বা ডাক্তার ছিলেন। বৃত্তশালী পরিবার থেকে আসা ছেলে-মেয়েদের সঙ্গে তথাকথিত ভালো স্কুলে পড়ার সুযোগ তিনি পেয়েছিলেন। আর তাকে সেই জায়গাটা দিতে গিয়েই বাবাকে ট্রাক চালাতে হতো। কিন্তু বাবা ট্রাক চালান, এই কথা সকলের সামনে বলতে ছোটবেলায় লজ্জা পেতেন অভিনেত্রী।

তাই প্রতি বছর নতুন ক্লাসের শুরুতে যখন নিজের পরিচয় ও বাড়ির সম্পর্কে বলতে বলা হতো, তখন সুনীতা তার বাবার আসল পেশার কথা না জানিয়ে বানিয়ে বানিয়ে অন্য কিছু একটা বলে দিতেন। কারণ তার মনে হতো যদি বাবার আসল পেশার কথা সবাইকে জানিয়ে দেন, তাহলে হয়তো বন্ধুরা তার সঙ্গে মিশবেন না। একসঙ্গে বসে টিফিন করবেন না। সব কিছু থেকে বাদ যেতে হবে তাকে।

কান চলচ্চিত্র উৎসবে সুনীতা

তবে যখন তিনি বড় হয়ে ওঠেন তখন ধীরে ধীরে বুঝতে শেখেন, পাল্টে যায় তার মনোভাব। তিনি বুঝতে পারেন বাবার এই পেশা লোকানো বা লজ্জা পাওয়ার বিষয় নয় এটা, বরং অনেকটা গর্বের। পাশাপাশি তিনি এও জানান, তার বাবার পেশা নিয়ে খোলামেলা আলোচনা করতে এবং তার মূল্য উপলব্ধি করতে তাকে অনেক সাহস সঞ্চয় করতে হয়েছিল। এর জন্য অনেকটা সময়ও লেগেছিল। পাশাপাশি সুনীতা এও জানান, বাবা ট্রাক ড্রাইভার হওয়ার আগে এক দোকানে সহকারী হিসাবে কাজ করতেন, এবং তার সারাটা জীবনের সমস্ত সঞ্চয় পরিবারের জন্যই উৎসর্গ করেন।

শুধু পঞ্চায়েত নয়, ‘গুল্লাক’ মতো সিরিজ দিয়েও বহু দর্শকের মন জয় করেছেন সুনীতা। সেই সঙ্গে নিয়মিত সিনেমাতেও দেখা যাচ্ছে তাকে। সর্বশেষ কান চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে তার অভিনীত ছবি। তিনি নিজেও উপস্থিত হয়েছিলেন উৎসবে।

Tags: অভিনয়পঞ্চায়েতসিনেমাসুনীতা
Previous Post

সান্ত্বনার জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ শ্রীলঙ্কার

Next Post

ম্যাচ জিতে বোলারদের বন্দনায় শান্ত

Next Post
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে, শান্তর বোলারদের প্রশংসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ জিতে বোলারদের বন্দনায় শান্ত

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গণভবনে উপস্থিত নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT