চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকাশে আটকে আছেন সুনিতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:21 পূর্বাহ্ন 29, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সুনিতা মহাকাশে অবস্থানরত অবস্থায় একটি স্পেসশাটের ভিতরে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশে আটকে আছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। মহাকাশে আট দিনের কর্মসূচি ছিল সুনিতার। কথা ছিল ১৩ জুন ফিরে আসার। তারপর শোনা গিয়েছিল ২৬ জুন ফিরবেন। কিন্তু, দুবারই বাতিল হয়েছে প্রত্যাবর্তন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ৫ জুন এই মহাকাশচারী বোয়িং সংস্থা স্টারলাইনার সংস্থার মহাকাশযানে চড়ে গিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। তার সঙ্গে ছিলেন আরেক মহাকাশচারী ব্যারি উইলমোর। তাদের একসাথেই ফেরার কথা থাকলেও এখনও ফিরতে পারেননি তারা।

রওনা দেওয়ার পর ওই মহাকাশযানটির বোয়িং ক্যাপসুলে পাঁচটি হিলিয়াম লিক হয়েছে, পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার খারাপ হয়ে গিয়েছে এবং একটি ধীর গতির প্রপেলান্ট ভালভ আরও কিছু অনিশ্চিত সমস্যার ইঙ্গিত পাওয়া গেছে। নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে এটি ৪৫ দিন ওই ডকে থাকতে পারবে। এর বেশি সময় গেলে, মহাকাশচারীদের অন্য একটি মহাকাশযানের প্রয়োজন হবে।

নাসার কর্তারা জানিয়েছেন, স্টারলাইনার মহাকাশযানকে ফিরিয়ে নিয়ে আসার আগে, কেন থ্রাস্টারগুলি খারাপ হয়ে গেল, কেন ভালভে সমস্যা দেখা দিল এবং কীভাবে হিলিয়াম গ্যাস লিক করল, তা আরও ভালভাবে বুঝতে হবে। তবে, মহাকাশচারীরা যে আটকে আছেন, সেই দাবি মানতে নারাজ নাসা। তাদের দাবি, জরুরী পরিস্থিতিতে মহাকাশযানটি যে কোন সময়ে আনডক করা যাবে এবং এটি উড়তে পারবে।

সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর আপাতত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদেই আছেন। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য, সংস্থান, যোগাযোগের সরঞ্জাম রয়েছে। দীর্ঘদিন মহাকাশে থাকার জন্য স্টেশনটিতে এই সব জিনিস রাখাই থাকে। সুনিতারা ছাড়া বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আরও পাঁচজন মহাকাশচারী আছেন।

Tags: নাসামহাকাশসুনিতা উইলিয়ামস
Previous Post

টি-টুয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা-ভারত

Next Post

জ্বালানি তেলের দাম নির্ধারণে মানা হচ্ছে না নীতিমালা

Next Post
বাংলাদেশে জ্বালানি তেলের দাম নির্ধারণে নীতিমালা মানা হচ্ছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেলের দাম নির্ধারণে মানা হচ্ছে না নীতিমালা

দুটি যুবক ছাত্র নেতা পিএইউতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কমিটির সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএইউতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT