চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে এল রাহুলের সাথে মেয়ের বিয়ে, যা বললেন সুনীল শেঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 24, আগস্ট 2022
in বিনোদন
A A
একজন নারী ও একজন পুরুষের কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউড তারকা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান কে এল রাহুল। শুধু তাই নয়, শোনা যাচ্ছে তারা মুম্বাইয়ে লিভ ইন রিলেশনেও রয়েছেন।

কিন্তু কবে বিয়ের পিঁড়িতে বসবেন আথিয়া-রাহুল জুটি? সেই নিয়েই চলছে এখন নানান জল্পনা-কল্পনা। যারই প্রেক্ষিতে এবার মুখ খুললেন আথিয়ার বাবা সুনীল শেঠি।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল জানান, ‘যেভাবে বাচ্চারা ঠিক করবে। রাহুলের তো এখন শিডিউল আছে। এখন এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, সাউথ আফ্রিকায় ট্যুর আছে, অস্ট্রেলিয়া ট্যুর আছে। যখন বাচ্চারা ব্রেক পাবে, তখন বিয়ে করবে। একদিনে তো আর বিয়ে হবে না!’

যদিও এর আগে গেল এপ্রিলে শেঠি পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, চলতি বছর শেষ হওয়ার আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন আথিয়া-রাহুল জুটি। তবে সুনীলের দেওয়া বক্তব্যে নির্দিষ্ট কোন তারিখের ঘোষণা আসেনি।

আথিয়া ও রাহুলকে প্রায়ই বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায়। এমনকি ছুটির দিনগুলোতেও তারা পাশাপাশি থাকেন। তবে সম্পর্কের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি তাদের কাছ থেকে।

২০২০ সালে রাহুলের সঙ্গে মেয়ে আথিয়ার প্রেমের ব্যাপারে জানতে চাওয়া হয় সুনীলের কাছে। আর এতে বেশ ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন সুনীল। – ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: আথিয়া শেঠিকে এল রাহুলপ্রেমবিয়েসম্পর্কসুনীল শেঠি
Previous Post

চ্যানেল আই এর সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) নূর মোহাম্মদ মারা গেছেন

Next Post

সরকারি কর্মচারী গ্রেপ্তারে পূর্বানুমতি: হাইকোর্টের রায় বৃহস্পতিবার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মচারী গ্রেপ্তারে পূর্বানুমতি: হাইকোর্টের রায় বৃহস্পতিবার

রাঙ্গামাটির মানচিত্র ও বাংলাদেশের অন্যান্য জেলা বিভাজন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে বন্দুক যুদ্ধে একজনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT