চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার নাটকে সুনেরাহ, ‘বেশি পারিশ্রমিক’ পেয়ে সম্মানিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
নাটকে অভিনয়রত সুনেরাহ, সুন্দর হাসি ও পারিশ্রমিকের কথা উল্লেখ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো নাটকে অভিনয় করলেন সুনেরাহ বিনতে কামাল। যিনি ‘ন ডরাই’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে পা রাখেন। পরে তাকে পাওয়া যায় ‘অন্তর্জাল’ চলচ্চিত্রে।

রাগিব রায়হান পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া এ নাটকের শুটিংয়ে গত শনিবার অংশ নিয়েছিলেন সুনেরাহ। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। প্রায় দেড় বছরেরও বেশি সময় পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন সুনেরাহ।

তার ভাষ্য, শেষ কবে শুটিং করেছিলাম মনে নেই। অনেক দিন ক্যামেরার বাইরে, ভালো লাগছিল না। ভাবলাম একটা নাটক করি, এতে করে অভিনয়ের চর্চা হবে আর একটা নতুন অভিজ্ঞতাও হবে। সহশিল্পী ছিল আমারই বন্ধু ইরফান সাজ্জাদ। সেও চেয়েছিল কাজটি করি।

দুটি অভিনেতা সেলফি তুলছেন, হাসিমুখে, ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ সুনেরাহ বলেন, শুটিং সেটে পৌঁছানোর পর বড় করে একটা নিঃশ্বাস ফেলেছিলাম। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মন ভালো হয়ে গিয়েছিল, অন্যরকম একটা শান্তি পাচ্ছিলাম। যদিও অল্প সময়ের মধ্যে অনেকগুলো দৃশ্য করা, তাড়াহুড়োর মধ্যে বেশ ব্যস্ত সময় গেল। সবচেয়ে বেশি সম্মানিত অনুভব করেছি পারিশ্রমিকে। নাটকের অন্য অভিনেত্রীরা এত বেশি পারিশ্রমিক পান কি না জানিনা, কিন্তু আমাকে এখানে অনেক সম্মানিত করা হয়েছে, যেটা অনেক ভালো লেগেছে।

তবে নিয়মিত নাটকে অভিনয় করার ইচ্ছে নেই সুনেরার। বললেন, আমি তো সিনেমার মানুষ। সিনেমা করতেই ভালোবাসি। নাচে-গানে ভরপুর সিনেমা। এর মধ্যেই বেশ কয়েকজন ফোন দিয়েছেন নাটকের জন্য, কয়েকটা স্ক্রিপ্ট পাঠিয়েছেন। হয়তো এর মধ্যে দু-একটা করা হতে পারে, এটুকুই। করলে অভিনয়ের চর্চার জন্যই করব।

Tags: ইরফান সাজ্জাদনাটকলিড বিনোদনসিনেমাসুনেরাহসুনেরাহ বিনতে কামাল
Previous Post

বিএনপি’র নাম ভাঙিয়ে শিল্পখাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ

Next Post

গানে সালমান থাকায় গায়কের বাড়িতে গুলি!

Next Post
সালমান খান ও অন্য একজন ব্যক্তি একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গানে সালমান থাকায় গায়কের বাড়িতে গুলি!

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক অভিযান, ইউক্রেনের পতাকা ও রাশিয়ার পতাকা ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার আরও গভীরে আঘাত করতে চায় ইউক্রেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT