চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাপোলিকে হারিয়ে ১৬ বছর পর সেমির স্বপ্ন দেখছে এসি মিলান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 পূর্বাহ্ন 13, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
এসি মিলান ফুটবল দল গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ ২০০৬-২০০৭ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছিল এসি মিলান। সেবার অবশ্য ফাইনালও খেলেছিল ইতালিয়ান জায়ান্ট দলটি। লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে জিতেছিল শিরোপাও। এরপর কেটে যায় প্রায় ১৬ বছর। আবারও সেমিতে খেলার স্বপ্ন দেখেছে এসি মিলান। ঘরের মাঠে নাপোলিকে হারিয়ে স্বপ্নের পথে এগিয়ে গেছে সিরি-আ’র ক্লাবটি।

সান সিরোতে নাপোলিকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। ঘরের মাঠে মিলানের একমাত্র গোলটি করেছেন ইসমায়েল বেননাসের। ১৯ এপ্রিল ফিরতি লেগে নাপোলির ঘরের মাঠে অন্তত ড্র করতে পারলেই সেমি নিশ্চিত এসি মিলানের।

ঘরের মাঠে বল দখলে নাপোলি থেকে পিছিয়ে ছিল মিলান। বেশ কয়েকবার আক্রমণে যায় নাপোলি। প্রত্যেকবারই হয় ব্যর্থ। মিলানও খেলেছে নির্ভয়ে। আক্রমণ-প্রতি আক্রমণে দুদল ছিল সমানে সমান। দুবার নাপোলির জোরাল শট হাত দিয়ে ক্রসবারের ওপরে ঠেলে মিলানকে বাঁচান গোলরক্ষক মাইক মেইগনান।

সুযোগ নষ্ট হওয়ার পরপরই ৪০ মিনিটে গোলের দেখা পায় মিলান। প্রতি আক্রমণে বল নিয়ে নাপোলির গোল মুখে ছুটে যান ব্রাহিম ডিয়াজ। ডি-বক্সে বল দেন বেননাসেরকে। তার জোরাল শট গোলরক্ষকের পায়ে লেগে জড়ায় জালে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সিমোন কেয়ার জোরাল হেড ক্রসবারে লাগায় গোলবঞ্চিত হয় মিলান। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে জমজমাট হয়ে ওঠে লড়াই। গোল শোধের চেষ্টায় মরিয়া হয় নাপোলি। কিন্তু তার আগেই ১০ জনের দলে পরিণত হয়। পরপর দুই হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার আন্দ্রে ফ্রাঙ্ক আনগিসাকে। শেষঅবধি খেলা হয় ১-০ ব্যবধানেই।

Tags: এসি মিলানচ্যাম্পিয়ন্স লিগনাপোলিলিড স্পোর্টস
Previous Post

চেলসিকে হারিয়ে সেমির পথে রিয়াল

Next Post

সকাল ১০ টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ

Next Post
প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছবি, বাংলায় সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সকাল ১০ টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ

নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য, জাপানে সতর্কতা জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: জাপানজুড়ে সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT