চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই আন্তর্জাতিক সংগীত সম্মেলনে চিরকুটের সুমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 26, অক্টোবর 2024
in বিনোদন
A A
চিরকুটের সুমি দুই আন্তর্জাতিক সংগীত সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের গণ্ডি পেরিয়ে বাংলা গানকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে ব্যান্ড চিরকুট। তারই ধারাবাহিকতায় চিরকুট ব্যান্ডের গীতিকার, সুরকার, সংগীতশিল্পী, কমিউনিকেশন স্পেশালিস্ট ও উদ্যোক্তা শারমিন সুলতানা সুমি দ্বিতীয়বারের মতো অংশ নিলেন বিশ্বের বৃহত্তম সংগীত সম্মেলন ওম্যাক্স-এ (ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো)।

প্রতিবছর অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হওয়া সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। ২৪-২৬ অক্টোবরের তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারেরও বেশি সংগীত পেশাদার অংশ নেন এই সম্মেলনে।

বিশ্বের বৃহত্তর এই সংগীত উৎসবে খ্যাতিমান সংগীত পেশাদাররা একত্রিত হন, মতবিনিময় করেন। এই উৎসবকে সারা বিশ্বের আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সব ধরনের মিউজিকের বৃহত্তম মার্কেটও বলা হয়ে থাকে।

এর আগে ২০২২ সালে পর্তুগালে অনুষ্ঠিত সম্মেলনটিতে অতিথি হিসেবে অংশ নিলেও চলতিবছর প্যানেলিস্ট হিসেবে এ উৎসবে অংশগ্রহণ করেছেন সুমি। ২৫ অক্টোবর এ সম্মেলনে বিশেষজ্ঞ আলোচক হিসেবে নিজের বক্তব্য তুলে ধরেন এ শিল্পী।

South Asian panel discussion at WOMEX with three speakers on stage. Channel i News - চ্যানেল আই নিউজ আলোচনায় অংশগ্রহণ শেষে ম্যানচেস্টার থেকে সুমী বলেন, “চিরকুটের হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মিউজিককে প্রতিনিধিত্ব করেছি এই সম্মান ও ভালোলাগা অশেষ। আমি বাংলাদেশের ব্যান্ডশিল্পের কথা যেমন তুলে ধরেছি, আমাদের ব্যান্ড যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পারফর্ম করছে তারও উদাহরণ টেনেছি। বাংলাগানের ঐতিহ্য-দর্শন তুলে ধরেছি। এ বছরের আয়োজনটা বিশেষ কেননা এটি এ উৎসবে তিনদশকপূর্তী উৎসব। দারুণ ভালো লাগছে বিশ্বসংগীতের নানা গুণীজনের সাথে এ মেলবন্ধনে এক হতে পেরে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।”

শুধু ওমেক্স ই নয়, সুমি জানান, সংগীতময় এ সফরে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অব অ্যাগডারের আমন্ত্রণে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনেও অংশ নিবেন তিনি। এ সম্মেলনটি শুরু হবে আগামী ৪ নভেম্বর, শেষ হবে ৮ নভেম্বর।

নরওয়েতে যাওয়ার আগে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ইউকে ম্যানেজমেন্ট কলেজে শিক্ষার্থীদের সঙ্গে অতিথি হিসেবে একটি বিশেষ সেশনে অংশ নেবেন এ গুণী শিল্পী।

Tags: চিরকুটলিড বিনোদনসংগীতসুমি
Previous Post

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যেভাবে এগিয়ে আসতে পারে রাজনৈতিক দল ও ছাত্র-জনতা

Next Post

২০২৩ সালেই ক্ষতি সাড়ে ২২ হাজার কোটি টাকা!

Next Post
বিভিন্ন বাংলা সিনেমার পোস্টার ও ছবি, বিনোদন বিষয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালেই ক্ষতি সাড়ে ২২ হাজার কোটি টাকা!

পুকুরে লাশ উদ্ধার, গ্রেফতার আসামি সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীকে কটাক্ষ করায় বন্ধুকে হত্যা করে লাশ পুকুরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT