চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের গ্রুপে থাকায় ভয় পাবে অস্ট্রেলিয়া’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 অপরাহ্ন 01, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের গ্রুপে থাকায় ভয় পাবে অস্ট্রেলিয়া, নারী ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ। আসরে বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। অস্ট্রেলিয়া শক্তিমত্তায় এগিয়ে থাকলেও বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার তাদের বড় দল হিসেবে দেখছেন না। বরং, নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়াকেও ভয় পাইয়ে দেয়া যাবে, মনে করছেন তিনি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে খেলতে মালয়েশিয়া যাওয়ার আগে শ্রীলঙ্কাতে প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের সঙ্গে চারটি টি-টুয়েন্টি খেলবে টিম টাইগ্রেস দলটি। ৩-৯ জানুয়ারি হতে চলা সিরিজটি খেলতে বৃহস্পতিবার দুপুর একটা দেশ ছাড়বে সুমাইয়া আক্তারের দল।

সিরিজ শেষে মালয়েশিয়ায় গিয়ে ১৮ জানুয়ারি নেপাল, ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২২ জানুয়ারি গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তার আগে বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফটোসেশন সেরে নিয়েছে বাংলাদেশ দল। পরে সংবাদ সম্মেলনে প্রত্যাশার কথা শোনান বাংলাদেশ অধিনায়ক।

‘আসলে আমাদের দল বেশ ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি তাহলে (ভালো কিছুই হবে), আমি জানি আমাদের শক্তির জায়গা কোনটি। যদি আমাদের শক্তির জায়গা নিয়ে লড়াই করি তাহলে দিন শেষে ভালো কিছুই হবে।’

‘আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়া হোক, যে-ই হোক আমরা আমাদের খেলাটা খেললে আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ওরা অন্তত ভয় পাবে যে আমরা বাংলাদেশ টিমের যে গ্রুপ, ওই গ্রুপে পড়ছি। মালয়েশিয়ায় যেহেতু আমরা খেলেছি, ওখান থেকে আমরা সুবিধা পাব।’

Tags: অস্ট্রেলিয়ামিরপুরমেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৫লিড স্পোর্টসসুমাইয়া
Previous Post

রাজধানীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫

Next Post

বিচারপতির কাছে চাঁদা দাবি করায় যুবদল নেতা আটক

Next Post
ফুলছড়ি থানার প্রধান ভবনের ছবি, বাংলাদেশে পুলিশ স্টেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারপতির কাছে চাঁদা দাবি করায় যুবদল নেতা আটক

তিন অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ, পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT