চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষরূপী ভয়ানক অমানুষের গল্পের ছবি ২২ প্রেক্ষাগৃহে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 02, জুন 2023
in বিনোদন
A A
বাংলাদেশের সিনেমার দৃশ্য, বিভিন্ন চরিত্রের মুখাবয়ব, নাটকীয় পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত এলাকার চোরাচালানের গল্প নিয়ে নির্মিত ছবি ‘সুলতানপুর’ শুক্রবার (২ জুন) মুক্তি পেয়েছে দেশের ২২ সিনেমা হলে। সৈকত নাসিরের পরিচালনায় এতে অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ ও শাহিন মৃধা।

শুরুতে ‘বর্ডার’ নামে নির্মিত হলেও পরে চলচ্চিত্র সেন্সরবোর্ডের আপত্তির কারণে এর নাম পাল্টে রাখা হয় ‘সুলতানপুর’। ছবির নির্মাতা ও অভিনয়শিল্পীরা প্রথমে মনঃক্ষুণ্ন হলেও বোর্ডের মতামত মেনে নেন।

এ ছবিতে সমাজকর্মীর চরিত্রে দেখা যাবে অধরাকে। গল্পে তার বাবা এলাকার পরোপকারী মানুষ। বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে অধরাও সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, আর তাতেই অনেকের চক্ষুশূল হয়।

অধরা বলেন, দেশের সীমান্তবর্তী এলাকার বাস্তব কিছু চিত্র তুলে ধরা হয়েছে এখানে। ওখানকার মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিচ্ছেদ ও মানুষরূপী কিছু ভয়ানক অমানুষের গল্প। এখানে আমি অন্য আট-দশটা বাণিজ্যিক ছবির মতো গতানুগতিক নায়িকা নই। গল্পই এ ছবির নায়ক।

পরিচালক সৈকত নাসির বলেন, গল্পই এর হিরো। প্রতিটি চরিত্র আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, দর্শক হলে গেলে ছবিটি দেখে তৃপ্তি পাবেন। মানুষকে যখন সম্মান দেওয়া হয়, ওই সম্মানকে পুঁজি করে কীভাবে ক্ষমতার অপব্যবহার করা হয়। মূলত এটাকে কেন্দ্র করেই এ সুলতানপুরের গল্প।

সুলতানপুর দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল ও মিরপুরের সনি স্কয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লক বাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্স, কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে।

এ ছাড়া সিঙ্গেল স্ক্রিনের মধ্যে ঢাকার মধুমিতা সিনেমা, চিত্রামহল সিনেমা, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমা, নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা, কাঁচপুরের চাদঁমহল সিনেমা, চট্টগ্রামের সুগন্ধা সিনেমা, সাভারের সেনা অডিটোরিয়াম, শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, রংপুরের শাপলা সিনেমা, খুলনার সঙ্গীতা সিনেমা, সিলেটের নন্দিতা সিনেমা, বগুড়ার মম ইন, নাগরপুরের রাজিয়া সিনেমা হলে চলবে সুলতানপুর।

একই দিনে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘টোকাই’ নামে আরেকটি ছবি। আশরাফুল আলম অভিনীত এ ছবিটি ৩০ সিনেমা হলে মুক্তি পেয়েছে বলে জানা গেছে।

Tags: অধরা খানআশীষ খন্দকারটোকাইবর্ডারমৌমিতা মৌরাশেদ মামুন অপুলিড বিনোদনসাঞ্জু জনসুমন ফারুকসুলতানপুর
Previous Post

বাস্তবতা ভিন্ন বলছেন বেনজেমা

Next Post

প্রস্তাবিত বাজেট গরীব শোষণ ও ধনী তোষণ নীতির বহিঃপ্রকাশ: সিপিডি

Next Post
প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা ও প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তাবিত বাজেট গরীব শোষণ ও ধনী তোষণ নীতির বহিঃপ্রকাশ: সিপিডি

একজন শিল্পী পারফরম্যান্স করছেন, মঞ্চে আলো ও ধোঁয়া ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শিল্পসংস্কৃতিই পারে রুচির দুর্ভিক্ষ থেকে উত্তরণ ঘটাতে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT