চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যার চেষ্টা করা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হাসপাতালে মৃত্যু

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
3:31 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসপাতালে মৃত্যুর পরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্পনা দাস নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। ওই শিক্ষার্থী তার নিজ বাসায় ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে ওই শিক্ষার্থী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার এসআই মাজেদুল ইসলাম।

অর্পনা দাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সোনামুখি এলাকার শ্যামল দাসের মেয়ে।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা কোতোয়ালি মডেল থানার এসআই মাজেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকালে নিজ বাসায় ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ষে শুক্রবার সকালে মারা গেছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম বলেন, মেহেন্দিগঞ্জের গ্রামের বাড়িতে অর্পনা দাস নামে একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার মরদেহ হাসপাতালে রয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক বলেন, পরিবার থেকে থানায় কেউ কিছু জানায়নি। কোতোয়ালি মডেল থানার ওসি কল করে বিষয়টি জানিয়েছে। বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।

Tags: আত্মহত্যাবরিশালবরিশাল বিশ্ববিদ্যালয়
Previous Post

আইওআইয়ে বাংলাদেশের প্রথম স্বর্ণ জয়, তথ্যপ্রযুক্তি উপদেষ্টার অভিনন্দন

Next Post

যে উদ্দেশ্য নিয়ে যাত্রা করলো টেজাব

Next Post
টিজাবের যাত্রা উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যে উদ্দেশ্য নিয়ে যাত্রা করলো টেজাব

ডি মারিয়া আর্জেন্টিনার ম্যাচ দেখতে এসে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ম্যাচ দেখতে এসে ডি মারিয়া বললেন...

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT