চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের নীচে ঝাঁপ দিল আওয়ামী লীগ নেতা হত্যায় সন্দেহভাজন কিশোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 27, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, অপরাধ, চাঁদপুর, জনপদ
A A
বয়স্ক ব্যক্তি ও কিশোরের ছবি, দুজনের মুখাবয়ব স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ও শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা মো. রফিক উল্লাহ (৭০) হত্যায় সন্দেহভাজন ১০ম শ্রেণির ছাত্র অমিত দাস (১৬) ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।

চাঁদপুর মডেল থানার ওসি (তদন্তকারী) সুজন কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত অমিত দাস শহরের পুরানবাজার দাস পাড়ার গনেশ দাসের বাড়িতে বসবাসকারী গৌতম দাসের পুত্র। সে চাঁদপুর শহরের গনি মডেল আদর্শ বহুমূখি উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে অধ্যায়নরত ছিল।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ও শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা মো. রফিক উল্লাহ শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নতুন বাজার সফিনা আবাসিক হোটেলের তৃতীয় তলায় ছুরিকাঘাতে হত্যার শিকার হন। রফিক উল্লাহ ওই এলাকার বাসিন্দা মো. হেদায়েত উল্যাহর ছেলে। তিনি অবিবাহিত ছিলেন।

ঠিক কী কারণে তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, এ বিষয়ে পুলিশ এখন পর্যন্ত কোন রহস্য উদঘাটন করতে পারেনি। রফিক উল্লাহ হত্যার বিষয়ে চাঁদপুর মডেল থানায় নিহতের ভাতিজা তন্ময় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

এবিষয়ে ওসি (তদন্তকারী) সুজন কান্তি বড়ুয়া বলেন, কিশোর অমিতের সাথে রফিক উল্লাহর অনেকদিন যাবত সখ্যতা ছিল। সে প্রায় সময় মুক্তিযোদ্ধা রফিক উল্লাহর বাসায় আসা যাওয়া করতো। ঘটনা একদিন পূর্বেও সে তার বাসায় এসেছে এবং ঘটনার দিনও সে এ বাসায় এসেছে বলে ভিডিও ফুটেজে দেখা যায়। ঘটনার কিছুক্ষণ পর সে এ বাসা থেকে দৌড়ে পালিয়ে যেতেও ভিডিও ফুটেজে দেখা গেছে। আত্মহত্যাকারী কিশোরের জুতা,প্যান্ট, কালো গেঞ্জি দেখে তার পিতা-মাতা তাকে শনাক্ত করেছেন।

নিহত রফিক উল্লাহ মোবাইল ফোন থেকে পাওয়া কললিস্ট অনুযায়ী মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে এ হত্যাকাণ্ডে অমিত জড়িত বলে দাবি করেছেন ওসি।

আত্মহত্যা করা কিশোরের পরিচয় প্রথমে না পাওয়ায় চাঁদপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

Tags: চাঁদপুরযুবকের আত্মহত্যাহত্যাকাণ্ড
Previous Post

বিশ্বজুড়ে কমে আসছে করোনার প্রকোপ

Next Post

পঞ্চগড়ে নৌকাডুবিতে ৫০ জনের মরদেহ উদ্ধার, অনেকে নিখোঁজ

Next Post
নৌকাডুবির ঘটনায় পঞ্চগড়ে শত শত মানুষ সমুদ্রে অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে নৌকাডুবিতে ৫০ জনের মরদেহ উদ্ধার, অনেকে নিখোঁজ

কুমিল্লায় নতুন গ্যাস কূপ থেকে দৈনিক কোটি ঘনফুট গ্যাসের প্রত্যাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় নতুন গ্যাস কূপ থেকে দৈনিক মিলবে কোটি ঘনফুট গ্যাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT