চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে একান্তে সময় কাটাচ্ছে সুহানা-অগস্ত্য, ভাইরাল ভিডিও!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 28, জুন 2024
in বিনোদন
A A
সুহানা-অগস্ত্য লন্ডনে একান্তে সময় কাটাচ্ছেন, ভাইরাল ভিডিও. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনেই হচ্ছে শাহরুখ কন্যা সুহানার আগামী ছবির শুটিং। আপাতত তাই সেদেশেই রয়েছেন সুহানা খান। তবে শুধুই কি কাজ! তারই ফাঁকে বেড়ানো, আনন্দ, সবই চলছে। সঙ্গে চলছে প্রেমিকের সঙ্গে সময় কাটানো।

হ্যাঁ, ঠিকই ধরেছেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দাও এই মুহূর্তে লন্ডনেই রয়েছেন। সম্প্রতি লন্ডনের একটি ক্লাবে সুহানা-অগস্ত্যর একান্তে সময় কাটানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।

রাতের লন্ডন ক্লাবের এক কোণে গিয়ে বিশেষ বন্ধু অগস্ত্যর সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে সুহানাকে। হাসি-ঠাট্টায় মজেছিলেন সুহানা-অগস্ত্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে জানা যাচ্ছে, অগস্ত্য ও সুহানা লন্ডনের ওই জনপ্রিয় ক্লাবে বেদান্ত মহাজনের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন।

রাতের সেই পার্টিতে অগস্ত্য নন্দাকে একটা কালো শার্টে দেখা গিয়েছে। আর সুহানা খানের পরনে ছিল নীল জিন্সের সঙ্গে সাদা রঙের টি-শার্ট। তাদের দুজনের সঙ্গে বি-টাউনের আরও এক স্টারকিড কাজল কন্যা নাইসা দেবগনকেও দেখা যায়।

‘দ্য আর্চিস’ ছবিতে একসঙ্গে ডেবিউ করার পর থেকেই বি-টাউনে অমিতাভ বচ্চনের নাতি ও শ্বেতা বচ্চন নন্দার ছেলে অগস্ত্য নন্দার সঙ্গে শাহরুখ কন্যা সুহানার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোন কথাই বলেননি সুহানা কিংবা অগস্ত্য। তবে বি-টাউন সূত্রে খবর, ঘনিষ্ঠ মহলে সুহানা জানিয়েছেন তিনি এই সম্পর্ককে সময় দিতে চান। ভেবেচিন্তেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আজকাল প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় সুহানা ও অগস্ত্যকে। এমনকি কিং খান শাহরুখের অসুস্থতার সময়ও ছুটে গিয়েছিলেন অমিতাভের নাতি অগস্ত্য। দুঃসময়ে সুহানার পাশে পাশে থাকতে দেখা গিয়েছিল অগস্ত্যকে। আর তখন থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোড়াল হয়।- টাইমস অব ইন্ডিয়া

Tags: অগস্ত্য নন্দাপ্রেমশাহরুখ কন্যাসুহানা খান
Previous Post

ভারতে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩

Next Post

বাইডেন-ট্রাম্প বিতর্কে অর্থনীতি ও গর্ভপাত প্রসঙ্গ

Next Post
ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থী বিতর্কে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন-ট্রাম্প বিতর্কে অর্থনীতি ও গর্ভপাত প্রসঙ্গ

অভিনেত্রী হিনা খান লাল পোশাকে সুন্দরভাবে মডেলিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসারের তৃতীয় স্টেজে অভিনেত্রী হিনা খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT