চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিকিমে ভয়াবহ ধস, বিপদে পর্যটকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 06, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সিকিমে ধসের কারণে পাহাড়ি রাস্তায় বড় বড় পাথর পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর-পূর্ব ভারতের রাজ্য সিকিমে আবারও পাহাড় ধস হয়েছে। এতে উত্তর সিকিমে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথ চুংথাং থেকে মঙ্গন পর্যন্ত রাস্তায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই টুং নাগা রাস্তা প্রায় সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছে। এই পাহাড় ধস নেমেছে মূলত থেং টানেলের কাছে। বহু পর্যটকের আটকে পড়ার শঙ্কা করছেন কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমস শনিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানা যায়, পাহাড় ধসের কারণে উত্তর সিকিমের এখানে যাওয়ার জন্য যেসব পর্যটকরা রওনা হয়ে ছিলেন তারা প্রত্যেকেই আটকে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে অনেকেই গরম পড়ায় ঠাণ্ডার আমেজ নিতে নর্থ সিকিম গিয়েছেন। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য অপরদিকে ঠাণ্ডা আবহাওয়ায় আনন্দ উপভোগ করতে গিয়েছেন। কিন্তু সেখানে এখন বিপদ ঘটেছে। ২০২৩ সালের ৩ অক্টোবর উত্তর সিকিমে ভয়াবহ বৃষ্টি হয়েছিল। ওই বিপর্যয়ের জেরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল উত্তর সিকিমের সমস্ত রাস্তাঘাট। জীবন-জীবিকা প্রশ্নের মুখে পড়েছিল। মানুষের প্রাণহানি ঘটেছিল। তখনও একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। বিপদে পড়েছিলেন পর্যটকরা। আবার প্রাকৃতিক দুর্যোগের জেরে পর্যটকরা সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন সূত্রে  জানা যায়, এই রাস্তায় এখন পাথরের চাঁই সরিয়ে পরিষ্কার করা হচ্ছে। তবে খারাপ আবহাওয়ার কারণে সেই কাজে সমস্যা তৈরি হয়েছে। এখন রাস্তা পরিষ্কার করে ফের চালু করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পর্যটকদের গাড়ি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের বড় ট্রাক এই পথ দিয়েই যাতায়াত করে। সেসব দীর্ঘক্ষণ আটকে থাকলে সমস্যা বাড়বে। কোনও গাড়ি ওই ধসের মধ্যে আটকে পড়েছে কিনা দেখা হচ্ছে। মার্চ মাসে দোলের দিন সিকিমে বড় বিপদ ঘটেছিল। প্রবল দুর্যোগের জেরে উত্তর পূর্বের এই রাজ্যে ধস নেমে সমস্যা তৈরি করে। যার ফলে গ্যাংটক থেকে লাচুং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল।

Tags: ভয়াবহ বন্যা
Previous Post

ছায়ানটের বর্ষবরণে যা থাকছে

Next Post

শেখ হাসিনা দুর্বল হলে দেশবিরোধী শক্তির উত্থান হবে: শেখ পরশ

Next Post
শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন, সাংবাদিক ও মিডিয়া কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা দুর্বল হলে দেশবিরোধী শক্তির উত্থান হবে: শেখ পরশ

বিচারকের গেজেট ও scales of justice এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতে ঢুকে গুলি করে বিচারকের ওপর হামলা, হত্যার হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT