চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতি সত্ত্বেও সুদানে যুদ্ধ চলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 27, এপ্রিল 2023
in আন্তর্জাতিক
A A
সুদানে যুদ্ধের কারণে মানুষের চলাচল ও জীবনযাত্রা ব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি বহাল থাকার পরেও কিছু অংশে এখনও যুদ্ধ চলছে। রাজধানী খার্তুম সংলগ্ন শহর ওমদুরমান থেকে ফোনে কথা বলার সময় সংবাদদাতা মোহাম্মদ ওসমান বিবিসিকে বলেন, টিভি এবং রেডিও ভবনের কাছে যুদ্ধ শুরু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জানা গেছে শুক্রবার ২৮ এপ্রিল সুদানের ৭২ ঘণ্টা যুদ্ধবিরতি মেয়াদ শেষ হওয়ায়, এই বিরতি বাড়ানোর অনুমোদন দিয়েছেন সুদানের সেনাপ্রধান। সংবাদদাতা আরও বলেন, যুদ্ধের জন্য জ্বালানী এবং ডাক্তারের অভাব দেখা দিয়েছে। মানুষ এখন খাদ্য এবং অর্থ পাওয়ার জন্য লড়াই করছে।

রয়টার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান আঞ্চলিক আফ্রিকান ব্লক ইন্টারগভর্নমেন্টাল অথরিটি অন ডেভেলপমেন্টের প্রস্তাবে প্রাথমিক এই অনুমোদন দিয়েছেন। প্রস্তাবটি বিস্তারিত আলোচনার জন্য দক্ষিণ সুদানের জুবায় সেনাবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী গ্রুপ র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) থেকে দূত পাঠানোর পরামর্শ দেয়।

বর্তমান যুদ্ধবিরতি সোমবার স্থানীয় সময় মধ্যরাত থেকে শুরু হয়েছিল এবং সেনাবাহিনী ও আরএসএফের নেতাদের মধ্যে ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া ক্ষমতার লড়াইয়ে বিরতি এনেছিল।

বিবিসির সংবাদদাতা বলেছেন, খার্তুম এবং ওমদুরমানের লোকেরা বিশুদ্ধ পানি এবং খাবার পাওয়া কঠিন হচ্ছে। বুধবার বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের শব্দ শোনা যায। যুদ্ধ বিরতি চলমান থাকলেও সুদানের আকাশে যুদ্ধ বিমান উড়তে দেখা গেছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৪৫৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে। যদিও প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে মনে করা হচ্ছে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, তারা রোগের কারণে এবং প্রয়োজনীয় চিকিৎসার অভাবে আরও অনেক মৃত্যুর আশা করছে। খাদ্য ও পানির অভাব এবং স্বাস্থ্য সুবিধায় ব্যাঘাত ঘটাবে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে।

অনেক দেশ থেকে ১ হাজার ৬০০ জনেরও বেশি সরিয়ে নেয়া মানুষসহ একটি নৌকা বুধবার সৌদি আরবে পৌঁছেছে এবং জার্মানি ও ফ্রান্স উভয়ই বলেছে তাদের সমস্ত নাগরিক এখন দেশ ছেড়েছে।

বুধবার ব্রিটিশ নাগরিকদের নিয়ে আসা প্রথম ফ্লাইটটি সাইপ্রাসের লারনাকা হয়ে স্ট্যানস্টেডে অবতরণ করে। ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস জানিয়েছে, ছয়টি ফ্লাইটে সুদান থেকে প্রায় ৫৩৬ জন ব্রিটিশ নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে।

নাইজেরিয়ান ইন ডায়াস্পোরা কমিশনের চেয়ারম্যান বিবিসিকে নিশ্চিত করেছেন, সুদানে আটকে পড়া নাইজেরিয়ান শিক্ষার্থীদের সরিয়ে নেয়া শুরু হয়েছে। ধারণা করা হয় যে সুদানে ৫ হাজার নাইজেরিয়ান বসবাস করে এবং তাদের মধ্যে ৩ হাজার ৫০০ শিক্ষার্থী।

Tags: যুদ্ধ বিরতিসুদান সংকট
Previous Post

সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

Next Post

‘বিটিএস’ তারকার মতো হতে ১২ বার অস্ত্রোপচার, প্রাণ হারালেন অভিনেতা

Next Post
দুইজন যুবক, একজন গা dark কালো জ্যাকেট পরা, অন্যজন সাদা শার্ট ও ব্লেজার পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'বিটিএস' তারকার মতো হতে ১২ বার অস্ত্রোপচার, প্রাণ হারালেন অভিনেতা

পোপের সাথে নার্সদের একটি গ্রুপ ছবি, সবাই হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাথলিক নারীদের ভোট প্রদানের ক্ষমতা দিলেন পোপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT